স্টাফ রিপোর্টার। কুলাউড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ০৬ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের বিরুদ্ধে মোট ০৮টি ওয়ারেন্ট ছিল বলে জানিয়েছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জের নির্দেশে সেকেন্ড অফিসার এসআই ফরহাদ মাতুব্বরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে আরও অংশ নেন এসআই হাবিব, এসআই বিকাশ, এএসআই ইমদাদুর, এএসআই মিরাজুল, এএসআই খালেক, এএসআই বাবুল, এএসআই মানিক ও এএসআই জামালসহ সংগীয় ফোর্সের সদস্যরা।
অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন অপরাধে পলাতক আসামীদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, অপরাধ দমন ও ওয়ারেন্ট তামিলের স্বার্থে কুলাউড়া থানা এলাকায় নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত