স্টাফ রিপোর্টার।। সুবিধাবঞ্চিত অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ১৫ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে বসুন্ধরা গ্রুপের সামাজিক সংগঠন বসুন্ধরা শুভসংঘ কুলাউড়া উপজেলা শাখা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের অর্থায়নে বিনামূল্যে এসব উপকারভোগীদের হাতে সেলাই মেশিন তুলে দেয়া হয়। এসময় সেলাই মেশিন হাতে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপকারভোগী নারীরা। এর আগে শুভসংঘের উদ্যোগে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে তিন মাসব্যাপী দর্জি প্রশিক্ষণ দেওয়া হয়।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু। বিশেষ অতিথির বক্তব্য দেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্ঠা, বসুন্ধরা শুভসংঘের প্রতিষ্ঠাতা, কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান।
বসুন্ধরা শুভসংঘ কুলাউড়া উপজেলা শাখার সভাপতি আবুল কাশেম উসমানীর সভাপতিত্বে ও কালের কণ্ঠ প্রতিনিধি, বসুন্ধরা শুভসংঘের উপদেষ্ঠা মাহফুজ শাকিলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ জসিম উদ্দিন, কুলাউড়া থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, বসুন্ধরা শুভসংঘের উপদেষ্ঠা অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ড. রজত কান্তি ভট্টাচার্য, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ও সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম খান, প্রেসক্লাব,কুলাউড়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নয়া দিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, শুভসংঘের সিনিয়র সদস্য সাংবাদিক মহিউদ্দিন রিপন। এসময় উপস্থিত ছিলেন বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের মৌলভীবাজারের ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট বিশ^জিৎ ভট্টাচার্য বাপন, কুলাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর তাসলিমা সুলতানা মনি, মানবকণ্ঠ প্রতিনিধি জসিম চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, যুব সংগঠক জালাল উদ্দিন, গণকেণ্ঠর জেলা প্রতিনিধি সৈয়দ মিসবাহ, নাগরিক টিভির প্রতিনিধি মাহফুজ আহমদ, শুভসংঘের সহ-সভাপতি তানজিদা আক্তার সেবিন, সাধারণ সম্পাদক বশির আল ফেরদাউস, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম আলী, ময়জুল ইসলাম, আব্দুল মুন্তাকিম ফাহিম, সাংগঠনিক সম্পাদক সাদিয়া জাহান, সহ-সাংগঠনিক সম্পাদক ফারদিন কাওসার তানিম, দপ্তর সম্পাদক আহনাফ শাহরিয়ার অয়ন, সদস্য ফাহমিদুর রহমান আবির প্রমুখ।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত