ষ্টাফ রিপোর্টার।। কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তরভাগ এলাকায় দিনেদুপুরে এক দুধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (১২ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ছনর মিয়া জানান, উত্তরভাগ এলাকার মৃত কাদির মিয়ার স্ত্রী কুলাউড়ার একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়িতে ফিরছিলেন। তিনি মেইন সড়ক থেকে নেমে বাড়ির পথে হেঁটে যাওয়ার সময় গ্রামের রাস্তায় দুটি মোটরসাইকেলে করে আসা চারজন দুর্বৃত্ত তার পথরোধ করে।
এসময় দুর্বৃত্তরা তার গলায় দা ও ছুরি ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে তিনি নিরুপায় হয়ে তাদের হাতে নগদ ২ লাখ ১০ হাজার টাকা এবং ব্যবহৃত দুটি মোবাইল ফোন তুলে দিতে বাধ্য হন। ডাকাতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর ভুক্তভোগী বিষয়টি কুলাউড়া থানাকে অবগত করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রাথমিক তদন্ত (ইনকোয়ারি) সম্পন্ন করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত