ষ্টাফ রিপোর্টার।। রহমান-রহিমুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে কুলাউড়ার জয়চন্ডি ইউনিয়নের গরীব অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এ অর্থ বিতরণ করেন কুলাউড়া সংসদীয় আসনের এমপি মোঃ শওকতুল ইসলাম।
ফাউন্ডেশনের চেয়ারম্যান, বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র সহ-সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী অধ্যাপক কমর উদ্দিন জামাল-এর সভাপতিত্বে এবং জয়চন্ডি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা মুহিতুর রহমান মুহিতের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ড. প্রফেসর সাইফুল আলম চৌধুরী, কুলাউড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, উপজেলা বিএনপি নেতা মঈনুল হক বকুল, কাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার আহমদ এবং সাংবাদিক মোক্তাদির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়চন্ডি ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান আহমদ, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ময়নুল হক পবন, সাংগঠনিক সম্পাদক জসিম চৌধুরী, প্রভাষক সিপাউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মোঃ শওকতুল ইসলাম বলেন, বিএনপি সরকার উন্নয়নে বিশ্বাসী। ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে সময় লাগবে। তবে ৫ বছরের মধ্যে কুলাউড়াকে একটি উন্নয়নের মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হবো।
সমাপনী বক্তব্যে ফাউন্ডেশনের চেয়ারম্যান কমর উদ্দিন জামাল বলেন, রহমান-রহিমুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে তিনি কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে গরীব অসহায় মানুষের কল্যাণে কাজ করছেন। তিনি আরও বৃহৎ পরিসরে মানুষের সেবা করতে চান এবং এ জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত