স্টাফ রিপোর্টার।। কুলাউড়া উপজেলায় ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত বেসরকারি এতিমখানাসমূহের জন্য ২০২৫–২৬ অর্থবছরের প্রথম কিস্তির চেক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (১৮ এপ্রিল) কুলাউড়া উপজেলা হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু। তাঁর উপস্থিতিতে এতিমখানাগুলোর প্রতিনিধিদের মাঝে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বক্তারা এতিমদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এবং এই ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন,এতিমখানাগুলোর উন্নয়ন ও শিশুদের সুষ্ঠু লালন-পালনে এই অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, এতিমখানার পরিচালনা কমিটির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত