
স্টাফ রিপোর্টার।। কুলাউড়া উপজেলায় ভুকশিমইল ইউনিয়নে ৬৭৯ জন হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টায় ভুকশিমইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন কুলাউড়া আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু। অত্র ইউনিয়নে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালনকারী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রানেশ চন্দ্র বর্মা ।
চাল বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা কর্মকর্তা মো মহিউদ্দিন, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, ইউনিয়ন বিএনপির সভাপতি ময়দুল ইসলাম আব্দুল হাই, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেল, সহ সাংগঠনিক সম্পাদক মো: মহি উদ্দিন ইউপি সদস্য সাহেদ আহমদ, আতিকুর রহমান শান্তি, জিয়াউর রহমান মিন্টুসহ মহিলা সদস্যবৃন্দ।
কুলাউড়া আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম জানান, সরকারি বরাদ্দ অনুযায়ী কুলাউড়া উপজেলার ১৩ টি ইউনিয়নে ৮৫৯০টি পরিবারের মাঝে এ সহায়তা কার্যক্রম নিয়মিত চলমান থাকবে এবং হতদরিদ্র পরিবারগুলো যাতে সঠিকভাবে এ সহায়তা পায় তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সতর্ক রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।