1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

কোরআনের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে—–ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন–

  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: কুলাউড়ায় পীর সাজিদ আলী সিদ্দিকী ফাউন্ডেশনের আয়োজনে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার জেলা পরিষদ অডিটোরিয়াম কুলাউড়ায় সারাদিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষক এম.এস আলীর সঞ্চালনায় এবং পীর সাজিদ আলী সিদ্দিকী ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. জাকির হোসেন সিদ্দিকী জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটি সিলেটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। এসময় তিনি বলেন, কোরআনের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে কোরআনের আলোয় আলোকিত করতে এ ধরনের আয়োজন প্রশংসনীয় উদ্যোগ। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

‎অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাবুস সালাম জামে মসজিদ সিলেটের খতিব, বিটিভি ও এশিয়ান টিভির আলোচক মাওলানা সাদিক সিকন্দর।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম চৌধুরী, ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল রহমান মনিরসহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎দিনব্যাপী প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। নির্ধারিত বিচারকমণ্ডলীর মূল্যায়নে বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত অতিথি, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট