1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে পুশইন ১০ বাংলাদেশিকে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করেছে কুলাউড়া থানা পুলিশ। ৮ মে সকালে বিজিবি ৪৬ ব্যাটালিয়নের মুরইছড়া ক্যাম্পের টহল দল তাঁদের আটক করে কুলাউড়া থানায় হস্তান্তর করে। পরিচয় নিশ্চিত হয়ে শুক্রবার রাতে স্বজনদের কাছে তাঁদের হস্তান্তর করে কুলাউড়া থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতব্বর ।

ওই ব্যক্তিরা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাঙাধর গ্রামের হাবুল দাস (৪৮), হাবুলের স্ত্রী সুমিত্রা দাস (৪৪), মেয়ে অনামিকা দাস (১৭) ও ভূমি দাস (৭), ছেলে হেমন্ত দাস (১৬), হামতপুর গ্রামের গোপাল দাস (২৭), সদর উপজেলার বক্তারগাঁও গ্রামের মো. আল আমিন (৩৫) ও আল আমিনের স্ত্রী ফাতেমা বেগম (১৯), নেত্রকোনা জেরার মোহনগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের বাসিন্দা রাহুল তালুকদার (২৭), খালিয়াজুড়ী উপজেলার যোগীমারা গ্রামের যুবরাজ সরকার (৪২)।

কুলাউড়া থানা সূত্রে জানা গেছে, কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্য। ৮ মে সকাল ৭ টার দিকে মুরইছড়া চা-বাগান এলাকায় নারী, পুরুষ ও শিশুসহ ১০ জনকে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের স্থানীয় মুরইছড়া ক্যাম্পের টহল দল। কথাবার্তার সন্দেহ হলে তাঁদেরকে ক্যাম্পে নিয়ে যান বিজিবির সদস্যরা। ক্যাম্পে জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তিরা জানান, তাঁরা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি বিএসএফ তাঁদের আটক করে। এরপর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠায়। পরিচয় নিশ্চিত হওয়ার পর বিজিবি তাঁদের কুলাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। খবর পেয়ে স্বজনেরা থানায় পৌঁছালে ওই ব্যক্তিদের তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট