
স্টাফ রিপোর্টার।। বুধবার সন্ধ্যায় সৌদি আরবের নাজরান শহরের ইয়াদামা আজিজিয়ায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই রুবেল আহমদের মৃত্যু হয়। অপরদিকে বুধবার রাতে সৌদি আরবের নাজরান শহরে আরেক সড়ক দুর্ঘটনায় আব্দুল মুকিত নিহত হয়েছেন।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের কুলাউড়ার দুই যুবক নিহত হয়েছেন।
নিহত রুবেল আহমদ (২৬) কুলাউড়া সদর ইউনিয়নের নাজিরেরচক গ্রামের মরহুম রইচ আলীর ছেলে এবং আব্দুল মুকিত (৩৮) সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের চানপুর গ্রামের সেনাসদস্য আব্দুল মালিকের ছোট ভাই।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় সৌদি আরবের নাজরান শহরের ইয়াদামা আজিজিয়ায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই রুবেল আহমদের মৃত্যু হয়। তিনি চার থেকে পাঁচ বছর সৌদি আরবে কর্মরত ছিলেন। রুবেল তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। স্বজনরা জানিয়েছেন, তার লাশ দেশে আনার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।
অপরদিকে বুধবার রাতে সৌদি আরবের নাজরান শহরে আরেক সড়ক দুর্ঘটনায় আব্দুল মুকিত নিহত হয়েছেন।
কুলাউড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস শহীদ ও শরীপপুর আমতলা বাজারের ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কামাল হোসেন দু’টি দুর্ঘটনায় দু’জন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।