
স্টাফ রিপোর্টার।। কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের রসূলগঞ্জ বাজারে মুজাহিদ পেট্রোলিয়াম নামক প্রতিষ্ঠানে অতিরিক্ত দামে অকটেন বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ১ টি মামলায় ৫,০০০/- হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসক, মৌলভীবাজারের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসার, কুলাউড়ার তত্ত্বাবধানে সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আনিসুল ইসলাম কুলাউড়া জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি মনিটরিং এ অভিযান পরিচালনা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।