
স্টাফ রিপোর্টার: কুলাউড়া উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহি উদ্দিন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্ছু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল, এমপি মনোনীত প্রতিনিধি আলমগীর হোসেন ভুঁইয়া ও মঈনুল হক বকুল।
এছাড়াও উপস্থিত ছিলেন কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি শাকিল রশীদ চৌধুরী, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, DBC News-এর জেলা প্রতিনিধি এস আর অনি চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, এ কর্মসূচির আওতায় মোট ৯ হাজার ৮ শত কৃষক ও কৃষাণীর মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।