1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ মৌলভীবাজার আদালতের রায় ২০ বছর পর কুলাউড়ার ডাকাতি মামলায় ১৩ জনের যাবজ্জীবন

কুলাউড়া কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপকের প্রতিহিংসার শিকার এক ক্যান্সার রোগী মহিলা গ্রাহক: কিস্তিতে ঋণ পরিশোধের সুযোগ না দিয়ে গ্রাহকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার: কুলাউড়ায় কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপকের প্রতিহিংসার শিকার এক ক্যান্সার রোগী মহিলা গ্রাহক। কিস্তিতে ঋণ পরিশোধের সুযোগ না দিয়ে তড়িঘড়ি করে মামলা দিয়েছেন আদালতে। ভুক্তভোগী অসুস্থ মহিলা গ্রাহক হলেন কুলাউড়া উপজেলার কুলাউড়া পৌরসভার জয়পাশা গ্রামের মো শাহাবুদ্দিন আহমদ খসরুর স্ত্রী মোছা লায়লা আক্তার সেলু। অভিযোগে জানা যায়, কর্মসংস্থান ব্যাংকের কুলাউড়া শাখা হতে মোছা লায়লা আক্তার সেলু ৮০ হাজার টাকা লোন নেন। লোন যথারীতি পরিশোধ করে আসছিলেন।কিন্তু হঠাৎ করে লায়লা আক্তার ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতাল ও ডাক্তার দেখাতে গিয়ে লোন পরিশো করতে পারেননি।পরে ম্যানেজারের কাছে বারবার অনুরোধ করেন কিস্তি আকারে লোন পরিশোধ করার জন্য। কিন্তু ম্যানেজার ঋণ গ্রহীতাকে ঋণ পরিষদের সুযোগ না দিয়ে মৌলভীবাজার আদালতে দায়ের করেছেন মামলা। -মোছা লায়লা আক্তার সেলু জানান, আমি কর্মসংস্থান ব্যাংক কুলাউড়া শাখা হতে ২০০৯ সালে ৮০ হাজার টাকা ঋণ নিয়েছিলাম। সে টাকাটি আমি পরিশোধ করেছি। শুধুমাত্র ঋণের সুদ সুদের অংশটি বাকি রয়েছে। এরপরও আমি চেয়েছিলাম ৮০ হাজার টাকা ঋণের যে সুদ হয়েছে সেই সুদ মাসিক কিস্তি আকারে পরিশোধ করতে। কিন্তু ম্যানেজার প্রতিহিংসা পরায়ণ হয়ে আমার অসুস্থতাকে আমলে না নিয়ে তড়িঘড়ি করে আমার বিরুদ্ধে তিনি মামলা দিয়েছেন। আমি একজন ক্যান্সার রোগী। বিগত চার-পাঁচ বছর থেকে আমার লক্ষ লক্ষ টাকা চিকিৎসার পেছনে ব্যয় হয়েছে। আমি অসুস্থ না হলে ব্যাংকের সমুদয় টাকা পরিশোধ করতে পারতাম। আমি জানতে পেরেছি কর্মসংস্থান ব্যাংক কুলাউড়া শাখায় অনেক গ্রাহক ঋণ খেলাপি থাকলেও তাদের বিরুদ্ধে ম্যানেজার কোন মামলা দেননি। অজ্ঞাত কারণে আমি একজন ক্যান্সার রোগীকে মামলা দিয়ে হয়রানি করছেন। মাননীয় প্রধামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আমার আকুল আবেদন মানবিক দিক বিবেচনা করে আমার সুদ মওকুফ করে মামলা থেকে অব্যাহতি প্রদানের ব্যবস্থা করবেন। তিনি জানান, ব্যাংকের ঋণ মওকুফের একটি আবেদন করেন ঋণ গ্রহীতার স্বামী মোঃ শাহাবুদ্দিন আহমেদ খসরু। আবেদনে তিনি উল্লেখ করেন কর্মসংস্থান ব্যাংক কুলাউড়া শাখা হতে তাহার স্ত্রী ৮০ হাজার টাকা ঋণ গ্রহণ করেছিলেন। ঋণ গ্রহণের পর মাসিক কিস্তি আকারে ৮০ হাজার ৯ শত টাকা পরিশোধ করেন। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ নানা টালবাহনা করে ১ লক্ষ ২৪ হাজার ২২৮ টাকা পাবেন মর্মে আমার স্ত্রী লায়লা আক্তার শেলুর বিরুদ্ধে মামলা দায়ের করেন। যেখানে আমরা ঋণের মুল টাকা ৮০ হাজার টাকা পরিশোধ করলাম সেখানে কিস্তির সুযোগ না দিয়ে ম্যানেজার হয়রানির উদ্দেশ্য আমার স্ত্রীর বিরুদ্ধে হয়রানি মূলক একটি মামলা করেছেন। আমি মনে করি আমাদের প্রতি অবিচার করা হয়েছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানাচ্ছি আমার স্ত্রীর অসুস্থতা জনিত কাগজপত্র পর্যালোচনা করে ঋণের সুদ মওকুফ করে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য। এ ব্যাপারে ঋণ গ্রহীতার স্বামী শাহাবুদ্দিন আহমেদ খসরু জানান, আমি ম্যানেজারের নিকট বারবার অনুরোধ কিস্তি আকারে লোন নেওয়ার জন্য। একদিন বিশ হাজার টাকা নিয়ে গেছি শাখায়,কিন্তু ম্যানেজার টাকা গ্রহন করেননি। আমি বিষয়টি কুলাউড়ার এমপি আলহাজ্ব শওকতুল ইসলাম শকু মহোদয়কে জানিয়েছি। উনিও আমার স্ত্রীর অসুস্থতার খবর এবং ঋণের একটি অংশ পরিশোধের পরও মামলা করা ঠিক হয়নি বলে মন্তব্য করেন। এ ব্যাপারে ব্যাংকের ব্যবস্থাপক শামসুল আরেফিন জানান, যা হবার হয়ে গেছে। আমি ঊর্ধ্বতন স্যারের নির্দেশে মামলা করেছি। এরপরেও তিনি যদি এক লক্ষ ২৪ হাজার টাকার মধ্যে লক্ষাধিক টাকা জমা দিয়ে দেন তাহলে বাকি সুদ মওকুফ করার জন্য আমি প্রধান কার্যালয়ে অনুরোধপত্র পাঠাবো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট