1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

কুলাউড়া–জনতাবাজার–প্রতাবী–রাঙ্গিছড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার।। কুলাউড়া উপজেলার গুরুত্বপূর্ণ কুলাউড়া–জনতাবাজার–প্রতাবী–রাঙ্গিছড়া সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় হাজারো মানুষ। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটি বর্তমানে প্রায় চলাচল অনুপযোগী হয়ে পড়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।

স্থানীয়দের মতে, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীদের পাশাপাশি রোগী পরিবহনের ক্ষেত্রেও এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিনের অবহেলায় রাস্তাজুড়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত, ভাঙাচোরা অংশ এবং অসমতল পিচ, যার কারণে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে পানি জমে কাদা সৃষ্টি হয়। এতে পথচারী ও যানবাহন চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। স্থানীয়রা জানান, প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে এবং অনেকেই সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়ক সংস্কারের দাবি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। ফলে কুলাউড়া উপজেলার সবচেয়ে অবহেলিত সড়কগুলোর একটি হিসেবে এটি পরিচিত হয়ে উঠেছে।

ভুক্তভোগীরা দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন। তাদের ভাষায়, “এভাবে আর চলা সম্ভব নয়, দ্রুত কাজ শুরু না হলে জনদুর্ভোগ আরও বাড়বে।”

এ বিষয়ে মৌলভীবাজার–২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম ও কুলাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহি উদ্দীন প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত সড়কটি সংস্কার করা হলে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং হাজারো মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট