1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। কুলাউড়ায় শিক্ষার্থীদের মধ্যে সততা ও নৈতিকতার বোধ জাগ্রত করতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা’। সোমবার (৪ মে) কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয় হলরুমে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

​‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই বিতর্কে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। যুক্তির লড়াইয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আয়োজক প্রতিষ্ঠান কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়। রানার্সআপ নির্বাচিত হয় ভাটেরা বালিকা উচ্চ বিদ্যালয়। এছাড়া বিশেষ সম্মাননা হিসেবে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয় উত্তর কুলাউড়া উচ্চবিদ্যালয়কে। প্রতিযোগিতায় চমৎকার বাচনভঙ্গি ও যুক্তিনির্ভর বক্তব্যের জন্য সেরা বক্তা নির্বাচিত হন কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী উত্তরা রায় লক্ষ্মী।

বিতর্ক শেষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলাম। ​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন: ​”দুর্নীতি কেবল সরকারি খাতের বিষয় নয়; এটি সমাজ ও ব্যক্তির সর্বস্তরে ছড়িয়ে পড়েছে। এটি নির্মূল করতে হলে আমাদের হৃদয়ে সততা, আন্তরিকতা ও দেশপ্রেম থাকতে হবে। আজকের তরুণরাই আগামী দিনে দুর্নীতির বিরুদ্ধে প্রধান দেয়াল হয়ে দাঁড়াবে।”

​অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও মহতোছিন আলী উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ফয়জুর রহমান ছুরুক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদিন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি অধ্যক্ষ (অব.) মো. আবুল মনসুর, সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, ভাটেরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কায়সার আহমদ, কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, কমিটির সদস্য ফ্লোরা বাবলী তালাং প্রমুখ।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, প্রভাষক গায়ত্রী চক্রবর্তী এবং সহকারী শিক্ষক প্রসেনজিৎ পাল। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট