1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার।। সিলেট সফরে যাওয়া প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের একটি ছবি আজ সোশ্যাল মিডিয়া দখল করে নিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, বৃষ্টিভেজা দিনে এক হাতে ছাতা ধরে অন্য হাতে পরম মমতায় স্ত্রীর হাত ধরে হাঁটছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবিটি সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে বের হওয়ার সময়ের।

সাধারণ এক জোড়া দম্পতির মতো এই সহজ ও সাবলীল দৃশ্যটি নজর কেড়েছে কোটি মানুষের। একটি বিশেষ মুহূর্তের ছবি ভাইরাল হওয়ার পর থেকে নেটিজেনদের মাঝে বইছে আলোচনার ঝড়।

প্রধানমন্ত্রী নিজেই নিজের ছাতা বহন করছেন এবং সহধর্মিনী ডা. জুবাইদা রহমানের হাত ধরে ভিড়ের মাঝে নিরাপদ আশ্রয়ের মতো পথ চলছেন। কোনো প্রটোকল বা সহকারীর সাহায্য না নিয়ে ব্যক্তিগত এই মুহূর্তটি সাধারণ মানুষের হৃদয়ে দাগ কেটেছে।

সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে অনেক নারী ব্যবহারকারী তাদের স্বামীদের ট্যাগ করছেন। কেউ লিখছেন, “তারেক রহমানের মতো ব্যক্তিত্ব যদি ব্যস্ততার মাঝে স্ত্রীর হাত ধরে ছাতা মাথায় দিয়ে হাঁটতে পারেন, তবে আপনি কেন পারবেন না?” অনেকেই হাস্যরসের ছলে বলছেন, তারেক রহমান এই এক ছবির মাধ্যমে দেশের পুরুষ সমাজকে এক বিশাল চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন। এখন থেকে ঘুরতে গিয়ে বা বৃষ্টির দিনে ছাতা না ধরলে স্বামীদের আর নিস্তার নেই!

ফেসবুক ও এক্স-এ (সাবেক টুইটার) ব্যবহারকারীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের এই রূপের ভূয়সী প্রশংসা করছেন। অনেকেই বলছেন, রাজনীতি ও সংগ্রামের বাইরেও যে একজন মানুষ আদর্শ স্বামী হতে পারেন, এটি তারই প্রমাণ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট