1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

এক বসায় সম্পূর্ণ কুরআন শেষ করে বিরল দৃষ্টান্ত কুলাউড়ার হাফেজ নাজিমের

  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।

কুলাউড়া উপজেলার দিলদারপুর হাফিজিয়া মাদ্রাসার মেধাবী ছাত্র মোহাম্মদ নাজিম খান এক বসাতেই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পবিত্র কুরআন মাজীদ তেলাওয়াত করে একটি বিরল কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। এ ঘটনাকে মাদ্রাসার ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

নাজিম উপজেলার দুর্গাপুর গ্রামের ময়না খানের পুত্র। তিনি ২০২৪ সালে দিলদারপুর হাফিজিয়া মাদ্রাসা থেকে হিফজুল কুরআন সম্পন্ন করেন। কুরআনের প্রতি গভীর ভালোবাসা, অধ্যবসায় ও একাগ্রতার ফলেই তার এই সফলতা।

তিনি ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ডের বার্ষিক পরীক্ষায় ইবতেদায়ী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক তিন বিভাগেই প্রথম স্থান ও বৃত্তি অর্জন করেন। এছাড়া সিলেটের বরইকান্দি সুলতানুল হুফফাজ বোর্ডের তাকমিল পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে সম্মানজনক পাগড়ি ও সনদ লাভ করেন।

মাদ্রাসার প্রধান শিক্ষক বলেন, নাজিমের এমন অসাধারণ অর্জন পুরো কুলাউড়াবাসীর জন্য গর্বের বিষয়। আমরা তার জন্য দোয়া করি, সে যেন ভবিষ্যতে কুরআনের আলো ছড়িয়ে দিতে পারেন এবং দ্বীনের বড় খেদমতে নিজেকে নিয়োজিত করতে পারে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট