1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ – কুলাউড়ায় ছামী ইয়ামি ও ইস্টার্ন রেস্টুরেন্টকে দেড় লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: কুলাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৯টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৯১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) দুপুরে কুলাউড়া শহরের দক্ষিণবাজার ও রেলওয়ে স্টেশন রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আয়শা আক্তার লাবনী।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনের দায়ে

ছামী ইয়ামি চায়নিজ বাংলা রেস্টুরেন্টকে ১ লাখ ২০ হাজার টাকা,

ইস্টার্ন রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা,

এবং বনফুল অ্যান্ড কোম্পানিকে শিশু খাদ্যের লাইসেন্স ছাড়া ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া বিভিন্ন ভূষিমাল ও মুদি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ মোট ৯টি মামলায় ১ লাখ ৯১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়শা আক্তার লাবনী বলেন,

“অভিযানকালে ছামী ইয়ামি ও ইস্টার্ন রেস্টুরেন্টে মারাত্মকভাবে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশন করতে দেখা গেছে। জনস্বাস্থ্যের সঙ্গে এমন অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানে কৃষি বিপণন আইন ২০১৮, নিরাপদ খাদ্য আইন ২০১৩ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর বিভিন্ন ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় এই শাস্তি প্রদান করা হয়।

অভিযানে প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন জানান,

“ভোক্তাদের স্বার্থ রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট