1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী কুলাউড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন এসপিকে ঘুষ দেওয়ার অভিযোগে সহ-ছাত্রবিষয়ক সম্পাদককে শোকজ মৌলভীবাজারে হাওরের পানি বৃদ্ধি, তলিয়ে যাচ্ছে পাকা বোরো ধান

শ্রীমঙ্গলে বসত ঘরে হাঁস খেতে এসে অজগর আটক: একই দিনে পৃথক দুটি স্থানে দুইটি সাপ উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার। শ্রীমঙ্গলে পৃথক পৃথক দুটি স্থান থেকে বিশাল আকৃতির দুইটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। রবিবার (৫ অক্টোবর) দুপুরে উত্তর ভাড়াউড়া গ্রাম ও খাইছড়া চা-বাগান থেকে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা সাপগুলো উদ্ধার করেন।

প্রথম ঘটনাটি ঘটে উত্তর ভাড়াউড়া গ্রামে। স্থানীয় বাসিন্দা পিন্টু দেবের বসতঘর থেকে একটি অজগর সাপ একটি হাঁস ধরে নিয়ে যায়। ঘটনাটি দেখে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে পিন্টু দেব বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে, সংস্থার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন।

একই দিনে দুপুরে আরেকটি ঘটনা ঘটে খাইছড়া চা-বাগানে। চা শ্রমিকরা লেকের পাড়ে চা পাতা তুলার সময় একটি বিশাল আকৃতির অজগর সাপ দেখতে পান। আতঙ্কিত হয়ে তারা কাজ বন্ধ করে দেন এবং বিষয়টি বাগানের ডেপুটি ম্যানেজার সাদিকুল রহমান ও ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আবু নাসির মো. জামান নাহিদ-কে জানান। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ-কে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে অক্ষত অবস্থায় সাপটি উদ্ধার করেন। উদ্ধারকৃত সাপটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন প্রায় ২১ কেজি।

উদ্ধারকৃত দুইটি অজগর সাপকেই পরে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

স্থানীয়রা জানান, একই দিনে দুটি পৃথক স্থানে অজগর উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট