1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার।। চা বাগানের জরাজীর্ণ জীবন। কঠিন লড়াই আর পরিশ্রমে বাবা-মায়ের সামান্য আয় রোজগারে এক অবর্ণনীয়, বিবর্ণ জীবন চলে এখানে। এমন এক লড়াকু পরিবেশে বড় হওয়া চা বাগানের ৮ কন্যা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে ডানা মেলেছে।

চা বাগানের জরাজীর্ণ জীবন। কঠিন লড়াই আর পরিশ্রমে বাবা-মায়ের সামান্য আয় রোজগারে এক অবর্ণনীয়, বিবর্ণ জীবন চলে এখানে। এমন এক লড়াকু পরিবেশে বড় হওয়া চা বাগানের ৮ কন্যা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে ডানা মেলেছে।

২০১৮ সাল থেকে চালু হওয়া এক বিশেষ সুযোগ নিয়ে চা বাগানের মেধাবী সন্তানরা বিশ্বজুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন বিশেষ বৃত্তি নিয়ে।

সিলেটের লড়াকু এই ৮ চা-কন্যা ফুল স্কলারশিপ নিয়ে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এ ইউ ডব্লিউ) উচ্চশিক্ষার সুযোগ অর্জন করেছেন।

স্কলারশিপ পেয়ে উচ্চ শিক্ষার সুযোগপ্রাপ্ত এই শিক্ষার্থীরা হলেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার লংলা চা-বাগানের শ্রাবনী কৈরী, শ্রাবন্তী কৈরী, লাকি নাইডু ও পুনম লোহার।

জুড়ী উপজেলার ধামাই চা-বাগানের অনিমা রানী পাল, চুনারুঘাট উপজেলার চাকলাপুঞ্জি চা-বাগানের সৃষ্টি চাষা, কমলগঞ্জ উপজেলার আলীনগর চা-বাগানের প্রমা গোস্বামী ও শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা-বাগানের শতাব্দী হাজরা।

ইতোমধ্যে তাদের মেডিক্যাল চেক-আপ সম্পন্ন হয়েছে এবং আগামী মাসেই তারা আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু করবেন।

জানা গেছে, ২০১৮ সাল থেকে শুরু হওয়া এক বিশেষ উদ্যোগের ফলে চা-বাগানের পিছিয়ে পড়া মেধাবীদের আন্তর্জাতিক এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ তৈরি করে দেয়া হচ্ছে। বর্তমানে এই কর্মসূচির আওতায় ৮৫ জন চা-কন্যা পূর্ণ বৃত্তিতে পড়াশোনা করছেন।

এই কর্মসূচির আওতায় থাকা শিক্ষার্থীদের মধ্যে এরইমধ্যে ১৫ জন স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন। তাদের মধ্যে ৩ জন স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। কয়েকজন চাকরিতে যুক্ত হয়েছেন। কেউ আবার বিদেশে উচ্চশিক্ষার পথে এগিয়েছেন।

এদের মধ্যে একজন ফ্রান্সে উচ্চশিক্ষা নিয়েছেন, ২ জন যুক্ত হয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। আরো কয়েকজন বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

এ বিষয়ে স্কলারশিপ পাওয়া কুলাউড়ার লংলা চা-বাগানের ২ বোন শ্রাবন্তী কৈরী ও শ্রাবণী কৈরী বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত। এ ধরনের স্কলারশিপ কর্মসূচি আমাদের চা -জনগোষ্ঠীর মেয়েদের জীবনে শুধু পরিবর্তনই আনছে না, বরং পুরো সম্প্রদায়ের ভবিষ্যৎ নিয়েও নতুন আশা তৈরি করেছে। আমাদের প্রত্যাশা — এ ধারা অব্যাহত থাকলে একদিন বিশ্বমঞ্চে জায়গা করে নিবে আমাদের চা-কন্যারা।’

স্থানীয় শিক্ষাবিদদের মতে, এটি কেবল উচ্চশিক্ষা নয়, বরং চা-বাগান সমাজে এক বিশাল সামাজিক পরিবর্তনের সূচনা। যেখানে একসময় চা-শ্রমিকদের সন্তানদের জন্য প্রাথমিক শিক্ষা সম্পন্ন করাই ছিল চ্যালেঞ্জের, সেখানে আজ তারা বিশ্বজয়ের স্বপ্ন দেখছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট