1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

কুলাউড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার।। মৌলভীবাজার জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজি. নং চট্ট–২৩৬৮) কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাংবাদিক সমিতির কুলাউড়া উপজেলা সাবেক সভাপতি ও টিম জার্নালিস্ট’স উপদেষ্টা এবং দৈনিক দিনকাল পত্রিকার কুলাউড়া প্রতিনিধি মোক্তাদির হোসেন, কুলাউড়া আইডিইভি’র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মিফতা উদ্দিন বুলবুল এবং কুলাউড়া নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আক্তার আলী সেবু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলাউড়া নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মোক্তার আহমদ। সঞ্চালনা করেন কুলাউড়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক রউফ আহমদ শিবলু।

এছাড়াও উপজেলা ও ইউনিয়ন শাখার বিভিন্ন নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন। আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং সংগঠনের ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট