1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

কুলাউড়ায় হাকালুকি হাওরে মাছ চুরি ঠেকাতে গিয়ে হামলা, আহত ৩

  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার । কুলাউড়ায় হাকালুকি হাওরের চকিয়া বিল জলমহালে মাছ চুরিতে বাধা দেওয়ায় সংঘবদ্ধ জেলেদের হামলায় দুই পাহারাদার ও এক ব্যবসায়ী আহত হয়েছেন। এ ঘটনায় জলমহালের ইজারাদার এডভোকেট মো. মাসুক মিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা যায়, ২ সেপ্টেম্বর ভোরে পাহারারত অবস্থায় গৌরা বিশ্বাস ও বিরাই মিয়া দেখতে পান, মোস্তাক মিয়া, সাজ্জাদ মিয়া, নুরুল ইসলাম, খছরু মিয়া, কাইয়ুম উদ্দিন, ফাহিম মিয়া সহ ৩০-৩৫ জন জেলে ফান্দা জাল দিয়ে মাছ ধরছেন। বাধা দিলে তারা খবর দেন ইজারাদার মাসুক মিয়াকে। পরে ব্যবসায়ী সহযোগী গণি মিয়া সহ আরও কয়েকজন ঘটনাস্থলে গেলে জেলেরা আটটি নৌকা নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ তাদের ওপর হামলা চালায়।

হামলায় আব্দুস সামাদ, আসুক মিয়া ও গণি মিয়া গুরুতর আহত হন। এ সময় হামলাকারীরা তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন (মূল্য প্রায় ৮০ হাজার টাকা) ছিনিয়ে নেয় এবং প্রায় ১০ মণ মাছ (মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা) লুট করে। আহতদের জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে আব্দুস সামাদকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়।

জেলে চক্রের সদস্যদের বক্তব্যের জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট