
স্টাফ রিপোর্টার।। কুলাউড়া পৌরসভা এলাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রির অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, ডেলিভারি অর্ডার দেখাতে না পারা এবং সরকার নির্ধারিত ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১,৩৫৬ টাকার বেশি দামে বিক্রির মতো অনিয়ম ধরা পড়ে।
এ প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় দায়ীদের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করে মোট ৮,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।