1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

কুলাউড়ার কর্মধায় এক নিরীহ মহিলাকে বসতভিটা থেকে উচ্ছেদের পায়তারা

  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। কুলাউড়ার কর্মধায় এক নিরীহ মহিলাকে বসতভিটা থেকে উচ্ছেদ করার পায়তারা করছে একটি প্রভাবশালী মহল। রাস্তা চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, বসতভিটার কলা গাছ কেটে ফেলাসহ নানাভাবে হয়রানি করছে প্রভাবশালীও তার সহযোগীরা। এব্যাপারে ভুক্তভোগী রোকসানা আক্তার সাহেরা কুলাউড়া থানায় লিখিত একটি অভিযোগ দিয়েছেন।

অভিযোগ থেকে জানা যায়,কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের কর্মধা গ্রামের আকবর আলী সোহাগের স্ত্রী রোকসানা আক্তার সাহেরা বেসরকারী সংস্থা সীমান্তীকের একজন মাঠকর্মী হিসাবে চাকুরীরত আছেন।তাঁর পৈত্রিক সুত্রে পাওয়া ৬ শতক জমিতে একটি ঘর নির্মান করে তিনি ও তার ছেলে এবং স্বামীকে নিয়ে বসবাস করছিলেন। কিন্তু চাকুরীর সুবাধে শহরে থাকার ধরুন বাড়িটিতে তাদের বসবাস হচ্ছেনা। তবে চর্তুদিকে বেড়া দিয়ে তিনি একাশিয়া ও কলাগাছ রোপন করেছেন। মাঝে মধ্যে তিনি বাড়িতে গিয়ে বসবাস করেন। কিন্তু পাশ^বর্তী ঘরের বাসিন্দা মৃত আব্দুল জলিলের পুত্র ফখরুল মিয়া(২৬) ও মুসলিম আলীর পুত্র আলী হোসেন(২২) ও তাদের অন্যান্য সহযোগীরা রোপিত কলাগাছ কেটে ফেলে এবং পকুরে যাওয়ার রাস্তা বন্ধ করে রাখে। এ সব বিষয়ে প্রতিবাদ করলে ফখরুল,মুসলিমগংরা অকথ্যভাষায় গালিগালাজ করে।

এব্যাপারে রোকসানা আক্তার সাহেরা জানান, ফখরুল গংদেরকে আমি আমার বাড়ির জায়গা দিয়ে বিনিময়ে আমি চারায় এসে মাটি ভরাট করে ঘর নির্মান করেছি। বর্তমানে আমার ৬ শতাংশ জায়গায় ঘর নির্মান করে বসবাস করছি। কিন্তু ফখরুল গংরা আমাকে নানাভাবে হয়রানি করছে। আমি প্রতিকার চেয়ে কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।

এব্যাপারে কুলাউড়া থানার এএসআই আব্দুর রহিম জানান, অভিযোগ পেয়ে সরেজমিনে তদন্ত করেছি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট