1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার

  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। কুলাউড়া উপজেলায় জবেদা রউফ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুই শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী (চাল, ডাল, ময়দা, আলু, পেয়াঁজ, সেমাই, তৈল) বিতরণ করা হয়েছে। এছাড়া আরো শতাধিক মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে ফাউন্ডেশনের চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী ও সাবেক ছাত্রনেতা কায়ছল ইসলামের ব্যবস্থাপনায় পৌর শহরের বিছরাকান্দি এলাকায় তাঁর নিজ বাসভবনে এই কার্যক্রম সম্পন্ন হয়।

বিশিষ্ট সমাজসেবক মো: আব্দুস শহীদের সভাপতিত্বে ও সাংবাদিক মাহফুজ শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. শওকতুল ইসলাম শকু। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সিলেট মদন মোহন কলেজের প্রভাষক আব্দুল জলিল সোহেল, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, কাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার আহমদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, যুবদল নেতা আলমাছ পারভেজ তালুকদার, জুনেদ আহমদ, উপজেলা প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন রিপন, পৌর ছাত্রদলের আহবায়ক আতিকুল ইসলাম আতিক, সমাজসেবক রহমত উল্ল্যাহ প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ঈদকে সামনে রেখে জবেদা রউফ ফাউন্ডেশনের উদ্যোগে মানুষের মুখে হাসি ফুটানোর লক্ষ্যে ও ঈদে বাড়তি আনন্দ দিতে এমন কার্যক্রম প্রশংসার দাবি রাখে।

জবেদা রউফ ফাউন্ডেশনের চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী কায়ছল ইসলাম বলেন, গরীব অসহায় ও দু:স্থ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ঈদ সামগ্রী ও অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। আমাদের সামর্থ্য দিয়ে কিছু মানুষের মুখে হাসি ফোঁটানোর জন্যই আমাদের এই ক্ষুদ্র মানবিক প্রয়াস।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট