1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে স্বাস্থ্য কমপ্লেক্স ভেতর ‘কালনাগিনী’ প্রতারণা করে সম্পত্তি দখল ও অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে কুলাউড়ায় যুক্তরাষ্ট্র প্রবাসী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন কুলাউড়ায় স্বামীর পরকীয়া জানার রোষে নির্যাতন, বিষপানে স্ত্রী নিহত কুলাউড়ায় খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে প্রাণ গেলো ৩ শিশুর পৃথিমপাশায় ৩ শতাধিক গাছ কর্তন: প্রতিপক্ষের হুমকিতে বাড়ি ছাড়া নিরীহ কেরামত আলী  কুলাউড়ার কর্মধায় এক নিরীহ মহিলাকে বসতভিটা থেকে উচ্ছেদের পায়তারা জামায়াত চায় না আপনাদের পরিণতি অতীতের ফ্যাসিবাদীদের মতো হোক : ডা. শফিকুর রহমান কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার

চীনে পড়তে গিয়ে চায়নিজ তরুণীকে বিয়ে, হেলিকপ্টারে গ্রামে ফিরলেন সুকান্ত

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার।। উচ্চশিক্ষার উদ্দেশ্যে সুদূর চীন দেশে গিয়েছিলেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের টিকরপাড়া গ্রামের যুবক সুকান্ত সেন। পড়াশোনা শেষে সেখানেই গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের পরিণতি ঘটিয়ে চীনা তরুণী ক্রিস হুইকে বিয়ে করে দীর্ঘ সাত বছর পর হেলিকপ্টারে নববধূকে সঙ্গে নিয়ে নিজ গ্রামে ফিরেছেন তিনি। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে হেলিকপ্টারে নববধূসহ সুকান্তের বাড়ি ফেরাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিদেশি নববধূকে এক নজর দেখতে বরের বাড়িতে ভিড় করেন আশপাশের বিভিন্ন এলাকার মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, টিকরপাড়া গ্রামের স্বপন কুমার সেনের ছেলে সুকান্ত সেন পড়াশোনা শেষে চীনেই চাকরিতে যোগ দেন। এ সময় ২০২৩ সালে চীনা তরুণী ক্রিস হুইয়ের সঙ্গে তার পরিচয় হয়। পরে সেই পরিচয় গড়ায় প্রেমের সম্পর্কে। দীর্ঘদিনের সম্পর্কের পর ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনের প্রচলিত রীতিতে তাদের বিবাহ নিবন্ধন সম্পন্ন হয়।

বিয়ের পর সুকান্ত চাকরি ছেড়ে দেন। বর্তমানে স্বামী-স্ত্রী মিলে চীনে নিজেদের ব্যবসা পরিচালনা করছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

চীনের চিংহাই প্রদেশে জন্মগ্রহণ করা ক্রিস হুই চাকরির সুবাদে দেশটির অন্যতম বড় শহর সাংহাইয়ে অবস্থান করতেন। বিয়ের পর বাংলাদেশে আসার প্রবল আগ্রহ থাকলেও দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না থাকায় সে সময় বাংলাদেশে আসতে পারেননি নবদম্পতি। অবশেষে বাংলাদেশে এসে শ্বশুরবাড়ির পরিবেশ ও মানুষের আন্তরিকতায় উচ্ছ্বাস প্রকাশ করেন ক্রিস হুই।

সুকান্তের ছোট বোন ঐশী সেন বর্তমানে চীনের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানার আগ্রহ ছিল তার ভাবীর। পরিবারের সদস্যরাও ক্রিস হুইয়ের আন্তরিকতা ও সৌজন্যে সন্তুষ্ট বলে জানান তিনি।

চায়নিজ নববধূ গ্রামে আসার খবর ছড়িয়ে পড়লে টিকরপাড়া গ্রামে সুকান্তের বাড়িতে ভিড় করেন আশপাশের এলাকার মানুষ। অনেকেই বিদেশি নববধূকে দেখতে বাড়িতে আসেন এবং তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। স্থানীয়দের মতে, এলাকায় এমন ঘটনা বিরল হওয়ায় কৌতূহল ও আনন্দে মানুষজন ভিড় করছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, চীনে বিবাহ নিবন্ধন সম্পন্ন হলেও বাংলাদেশে হিন্দু ধর্মীয় রীতিতে আনুষ্ঠানিক বিয়ের আয়োজন করা হয়েছে। আগামী ২১ ফেব্রুয়ারি গায়ে হলুদ এবং ২২ ফেব্রুয়ারি স্থানীয় বিষ্ণুপদ ধাম মন্দিরে সুকান্ত ও ক্রিস হুইয়ের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

এ উপলক্ষে সেন বাড়িতে চলছে ব্যাপক প্রস্তুতি। ভিনদেশি নববধূকে ঘিরে পরিবার ও এলাকাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট