1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়াতে পাকিস্থানের প্রধানমন্ত্রীর কবর জানেইনা লোকজন কুলাউড়ায় প্রশাসনের সাথে নব-নির্বাচিত এমপি শওকতুল ইসলামের মতবিনিময় সিলেটের উন্নয়নে সম্মেলিতভাবে কাজ করবো: আরিফুল হক চৌধুরী সিলেটসহ সারাদেশে সিএনজি স্টেশন বন্ধের বিষয়ে নতুন নির্দেশনা কমলগঞ্জে রমজানের শুরুতেই অস্বাভাবিক কলা ও লেবুর দামে দিশেহারা নিম্নআয়ের মানুষ কুলাউড়া পৌরসভায় এলপিজি সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রি: দুই মামলায় ৮ হাজার টাকা জরিমানা চীনে পড়তে গিয়ে চায়নিজ তরুণীকে বিয়ে, হেলিকপ্টারে গ্রামে ফিরলেন সুকান্ত ৩৫ বছরের শিক্ষকতা শেষে করেরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুলতানা বেগম চৌধুরীর অবসর, বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মন্ত্রিসভায় এক ঝাঁক নতুন মুখ, ৫০ সদস্যের ৪০ জনই নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুলাউড়ায় প্রশাসনের সাথে নব-নির্বাচিত এমপি শওকতুল ইসলামের মতবিনিময়

  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু’র সাথে কুলাউড়া উপজেলা প্রশাসন মতবিনিময় করেছে। ২১ ফেব্রুয়ারি শনিবার দুপুরে উপজেলা হলরুমে আয়োজিত সভায় প্রথম মতবিনিময়কালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল অভ্যর্থনা জানানো হয়। কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ভূমি আনিসুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাকির হোসেন, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্যাসহ উপজেলা প্রশাসনের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক সাধারণ সম্পাদক রেদোয়ান খান। মতবিনিময় সভায় নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু বলেন, আমার এ বিজয় কুলাউড়াবাসীকে উৎসর্গ করলাম। আমি শুধু কোন দলের এমপি হয়ে কাজ করতে চাই না। আমি কুলাউড়ার গণমানুষের হয়ে কাজ করতে চাই। তিনি প্রশাসনের কর্মকর্তাদের প্রতি যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি অযথা যাতে কেউ থানায় ঘুরাফেরা না করে সেই দায়িত্ব পালনের জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ করেন। শিক্ষা, স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি যানজট নিরসনসহ কুলাউড়াবাসীর সার্বিক উন্নয়নে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে কাজ করবো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট