1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে প্রাণ গেলো ৩ শিশুর পৃথিমপাশায় ৩ শতাধিক গাছ কর্তন: প্রতিপক্ষের হুমকিতে বাড়ি ছাড়া নিরীহ কেরামত আলী  কুলাউড়ার কর্মধায় এক নিরীহ মহিলাকে বসতভিটা থেকে উচ্ছেদের পায়তারা জামায়াত চায় না আপনাদের পরিণতি অতীতের ফ্যাসিবাদীদের মতো হোক : ডা. শফিকুর রহমান কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ

কুলাউড়ায় খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে প্রাণ গেলো ৩ শিশুর

  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মধ্যে ফটিকগুলি গ্রামে ক্ষেতের জমির পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় বাসিন্দা জুনেদ আহমদ জুনুর কুলাউড়ার দর্পণকে জানান, পহেলা এপ্রিল বুধবার সকালে হঠাৎ কালবৈশাখী ঝড় বৃষ্টি হলে স্থানীম ক্ষেতের জমি পানিতে টুইটুম্বর হয়ে যায়। ঝড়বৃষ্টি শেষে দুপুর দেড়টার টার দিকে কর্মধা ইউনিয়নের মধ্যে ফটিকগুলি গ্রামের শিপার আহমদের মাদ্রাসা পড়ুয়া ছাত্র জিসান আহমেদ (১২), আশিক আলীর মাদ্রাসা পড়ুয়া ছাত্র ইমাদ আহমেদ (৯) এবং শাহেব আলীর স্কুল পড়ুয়া ছাত্র লাবিব আহমেদ (৭) বাড়ির পাশে কৃষি জমির পানিতে খেলতে নামেন। এসময় খেলতে খেলতে সদ্য মাটি কেটে নিছু করা একটি জমিতে তারা নেমে পড়লে তিন শিশু শিক্ষার্থী পানিতে ডুবে যায়। এসময় এক পথচারী ঘটানাটি দেখতে পেয়ে চিৎকার করলে শিশুদের উদ্ধার করে স্থানীয় রবির বাজারে ডাঃ মনিরুল ইসলাম সোহাগের চেম্বারে নিয়ে আসলে তাদেরকে মৃত ঘোষণা করেন। পরে শিশুর স্বজনরা তাঁদেরকে বাড়িতে নিয়ে যায়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়ার দর্পণকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ময়নাতদন্তের জন্য বাড়ি থেকে লাশ গুলো উদ্ধার করে থানায় আনা হবে।

তবে বিষয়টি যেহেতু হৃদয়বিদারক যদি কোনো অভিযোগ না থাকে এবং শিশুদের পরিবারের সদস্যরা যদি জেলা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অনুমতি নিতে পারে তাহলে শিশুদের ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট