1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপকের প্রতিহিংসার শিকার এক ক্যান্সার রোগী মহিলা গ্রাহক: কিস্তিতে ঋণ পরিশোধের সুযোগ না দিয়ে গ্রাহকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের কুলাউড়ায় বন্ধুর বিয়েতে অকটেন উপহার! কুলাউড়ায় পৃথিমপাশায় মাটির দেওয়ালে চাপা পড়ে যুবকের মৃ-ত্যু  শ্রীমঙ্গলে স্বাস্থ্য কমপ্লেক্স ভেতর ‘কালনাগিনী’ প্রতারণা করে সম্পত্তি দখল ও অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে কুলাউড়ায় যুক্তরাষ্ট্র প্রবাসী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন কুলাউড়ায় স্বামীর পরকীয়া জানার রোষে নির্যাতন, বিষপানে স্ত্রী নিহত কুলাউড়ায় খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে প্রাণ গেলো ৩ শিশুর পৃথিমপাশায় ৩ শতাধিক গাছ কর্তন: প্রতিপক্ষের হুমকিতে বাড়ি ছাড়া নিরীহ কেরামত আলী  কুলাউড়ার কর্মধায় এক নিরীহ মহিলাকে বসতভিটা থেকে উচ্ছেদের পায়তারা জামায়াত চায় না আপনাদের পরিণতি অতীতের ফ্যাসিবাদীদের মতো হোক : ডা. শফিকুর রহমান

কুলাউড়া কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপকের প্রতিহিংসার শিকার এক ক্যান্সার রোগী মহিলা গ্রাহক: কিস্তিতে ঋণ পরিশোধের সুযোগ না দিয়ে গ্রাহকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার: কুলাউড়ায় কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপকের প্রতিহিংসার শিকার এক ক্যান্সার রোগী মহিলা গ্রাহক। কিস্তিতে ঋণ পরিশোধের সুযোগ না দিয়ে তড়িঘড়ি করে মামলা দিয়েছেন আদালতে। ভুক্তভোগী অসুস্থ মহিলা গ্রাহক হলেন কুলাউড়া উপজেলার কুলাউড়া পৌরসভার জয়পাশা গ্রামের মো শাহাবুদ্দিন আহমদ খসরুর স্ত্রী মোছা লায়লা আক্তার সেলু। অভিযোগে জানা যায়, কর্মসংস্থান ব্যাংকের কুলাউড়া শাখা হতে মোছা লায়লা আক্তার সেলু ৮০ হাজার টাকা লোন নেন। লোন যথারীতি পরিশোধ করে আসছিলেন।কিন্তু হঠাৎ করে লায়লা আক্তার ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতাল ও ডাক্তার দেখাতে গিয়ে লোন পরিশো করতে পারেননি।পরে ম্যানেজারের কাছে বারবার অনুরোধ করেন কিস্তি আকারে লোন পরিশোধ করার জন্য। কিন্তু ম্যানেজার ঋণ গ্রহীতাকে ঋণ পরিষদের সুযোগ না দিয়ে মৌলভীবাজার আদালতে দায়ের করেছেন মামলা। -মোছা লায়লা আক্তার সেলু জানান, আমি কর্মসংস্থান ব্যাংক কুলাউড়া শাখা হতে ২০০৯ সালে ৮০ হাজার টাকা ঋণ নিয়েছিলাম। সে টাকাটি আমি পরিশোধ করেছি। শুধুমাত্র ঋণের সুদ সুদের অংশটি বাকি রয়েছে। এরপরও আমি চেয়েছিলাম ৮০ হাজার টাকা ঋণের যে সুদ হয়েছে সেই সুদ মাসিক কিস্তি আকারে পরিশোধ করতে। কিন্তু ম্যানেজার প্রতিহিংসা পরায়ণ হয়ে আমার অসুস্থতাকে আমলে না নিয়ে তড়িঘড়ি করে আমার বিরুদ্ধে তিনি মামলা দিয়েছেন। আমি একজন ক্যান্সার রোগী। বিগত চার-পাঁচ বছর থেকে আমার লক্ষ লক্ষ টাকা চিকিৎসার পেছনে ব্যয় হয়েছে। আমি অসুস্থ না হলে ব্যাংকের সমুদয় টাকা পরিশোধ করতে পারতাম। আমি জানতে পেরেছি কর্মসংস্থান ব্যাংক কুলাউড়া শাখায় অনেক গ্রাহক ঋণ খেলাপি থাকলেও তাদের বিরুদ্ধে ম্যানেজার কোন মামলা দেননি। অজ্ঞাত কারণে আমি একজন ক্যান্সার রোগীকে মামলা দিয়ে হয়রানি করছেন। মাননীয় প্রধামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আমার আকুল আবেদন মানবিক দিক বিবেচনা করে আমার সুদ মওকুফ করে মামলা থেকে অব্যাহতি প্রদানের ব্যবস্থা করবেন। তিনি জানান, ব্যাংকের ঋণ মওকুফের একটি আবেদন করেন ঋণ গ্রহীতার স্বামী মোঃ শাহাবুদ্দিন আহমেদ খসরু। আবেদনে তিনি উল্লেখ করেন কর্মসংস্থান ব্যাংক কুলাউড়া শাখা হতে তাহার স্ত্রী ৮০ হাজার টাকা ঋণ গ্রহণ করেছিলেন। ঋণ গ্রহণের পর মাসিক কিস্তি আকারে ৮০ হাজার ৯ শত টাকা পরিশোধ করেন। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ নানা টালবাহনা করে ১ লক্ষ ২৪ হাজার ২২৮ টাকা পাবেন মর্মে আমার স্ত্রী লায়লা আক্তার শেলুর বিরুদ্ধে মামলা দায়ের করেন। যেখানে আমরা ঋণের মুল টাকা ৮০ হাজার টাকা পরিশোধ করলাম সেখানে কিস্তির সুযোগ না দিয়ে ম্যানেজার হয়রানির উদ্দেশ্য আমার স্ত্রীর বিরুদ্ধে হয়রানি মূলক একটি মামলা করেছেন। আমি মনে করি আমাদের প্রতি অবিচার করা হয়েছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানাচ্ছি আমার স্ত্রীর অসুস্থতা জনিত কাগজপত্র পর্যালোচনা করে ঋণের সুদ মওকুফ করে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য। এ ব্যাপারে ঋণ গ্রহীতার স্বামী শাহাবুদ্দিন আহমেদ খসরু জানান, আমি ম্যানেজারের নিকট বারবার অনুরোধ কিস্তি আকারে লোন নেওয়ার জন্য। একদিন বিশ হাজার টাকা নিয়ে গেছি শাখায়,কিন্তু ম্যানেজার টাকা গ্রহন করেননি। আমি বিষয়টি কুলাউড়ার এমপি আলহাজ্ব শওকতুল ইসলাম শকু মহোদয়কে জানিয়েছি। উনিও আমার স্ত্রীর অসুস্থতার খবর এবং ঋণের একটি অংশ পরিশোধের পরও মামলা করা ঠিক হয়নি বলে মন্তব্য করেন। এ ব্যাপারে ব্যাংকের ব্যবস্থাপক শামসুল আরেফিন জানান, যা হবার হয়ে গেছে। আমি ঊর্ধ্বতন স্যারের নির্দেশে মামলা করেছি। এরপরেও তিনি যদি এক লক্ষ ২৪ হাজার টাকার মধ্যে লক্ষাধিক টাকা জমা দিয়ে দেন তাহলে বাকি সুদ মওকুফ করার জন্য আমি প্রধান কার্যালয়ে অনুরোধপত্র পাঠাবো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট