1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষাথীর মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার । কুলাউড়ার দর্পণ: কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নের বেগমানপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীপ্ত দাস (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে । ২৭ জুন শুক্রবার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দীপ্ত দাস ওই উপজেলার নূরপুর গ্রামের মৃত ইরেশ দাসের ছেলে। সে জুড়ী উপজেলার ভূঁয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

এলাকাবাসী জানান, দীপ্ত তার চাচাতো ভাই আকাশ দাসকে নিয়ে প্রতিবেশী শিক্ষক দেবব্রত দাসের বাড়ির টিনের চালায় উঠে ডিশ অ্যানটেনার সংযোগ ঠিক করছিল। চালার সামান্য ওপরে পল্লী বিদ্যুতের একটি লাইন টানানো ছিল। কাজের একপর্যায়ে আকাশ নিচে নেমে চিৎকার করতে থাকে। পরিবারের লোকজন গিয়ে দেখেন, দীপ্ত বিদ্যুৎ লাইনে জড়িয়ে আছে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুলাউড়া হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জয়চন্ডি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্য জানান, বিদ্যুৎ স্পৃষ্টে দীপ্ত দাসের মৃত্যু হয়েছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ গোলাম আপছার জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট