1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: কুলাউড়া উপজেলায় রিপন মিয়া (২৯) নামের এক যুবকের লাশ মঙ্গলবার (১০ মার্চ) রাতে উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘাটনার সাথে জড়িত থাকার অভিযোগে সিএনজি অটোরিক্সা চালক সাকিব আহমদ (২৩) নামক যুবককে আটক করেছে পুলিশ।

উপজেলার টিলাগাঁও ইউনিয়নের চকসালন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিপন মিয়া পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর গ্রামের হানু মিয়ার ছেলে। পরকিয়ার জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে বলে পুলিশের ধারণা।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মোল্যা জানান, সোমবার ০৯ মার্চ রাত থেকে রিপন নিখোঁজ ছিলেন। তার মুঠোফোনও ছিলো বন্ধ। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে মঙ্গলবার ১০ মার্চ রাতে টিলাগাঁও ইউনিয়নের চকসালন এলাকায় রেললাইনের পাশে রিপন মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয় লোকজন জানান, আলী নগর গ্রামের জমসেদ আলীর ছেলে সিএনজি অটোরিক্সা চালক সাকিব ছিলেন নিহত রিপনের সিএনজি অটোরিক্সা চালক। সেই সুবাদে নিহত রিপনের বাড়িতে আসা যাওয়া ছিলো। নিহত রিপন মিয়ার স্ত্রীর সাথে পরকিয়ায় জড়িয়ে পড়েন অটোরিক্সা চালক সাকিব। বিষয়টি জানাজানি হলে নিহত রিপন ও সাকিবের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে। রিপনের স্ত্রী ও ঘাতক সাকিবের পরকিয়ার প্রেমের ভিডিও ক্লিপ রয়েছে বলেও স্থানীয় লোকজন জানান। ঘটনার জের ধরে সাকিব পরিকল্পিতভাবে রিপনকে ঘটনাস্থলে নিয়ে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যা করে। পুলিশ লাশ উদ্ধারকালে সাকিব ঘটনাস্থলে উপস্থিত ছিলো, যাতে তাকে কেউ সন্দেহ না করে। পুলিশ ১১ মার্চ সকালে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট