1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার।। অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদের প্রথম অধিবেশন। দেশের এই গুরুত্বপূর্ণ অধিবেশনে অংশ নিয়েছেন কুলাউড়া উপজেলার দুই কৃতী সন্তান, শওকতুল ইসলাম শকু ও ডা. শফিকুর রহমান।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য কুলাউড়ার কৃতী সন্তান শওকতুল ইসলাম শকু কুলাউড়ার একজন সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। এলাকার উন্নয়ন, জনসেবা ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে তিনি জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন।

অন্যদিকে কুলাউড়ার আরেক গর্বিত সন্তান ডা. শফিকুর রহমান জাতীয় সংসদের বিরোধী দলের প্রধান হিসেবে অধিবেশনে অংশগ্রহণ করেছেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীর এবং দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

জাতীয় সংসদের একই অধিবেশনে কুলাউড়ার এই দুই কৃতী সন্তানের উপস্থিতি উপজেলাবাসীর জন্য এক গৌরবময় অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয়দের প্রত্যাশা, জাতীয় রাজনীতির মঞ্চে তাদের সক্রিয় ভূমিকার মাধ্যমে কুলাউড়া তথা মৌলভীবাজার জেলার উন্নয়ন, সম্ভাবনা ও জনগণের স্বার্থ আরও জোরালোভাবে তুলে ধরা হবে।

জাতীয় সংসদের এই অধিবেশনে কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি উপজেলাবাসীর জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট