1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

কুলাউড়ায় স্ত্রী-সন্তানের খোঁজে স্বামী ঘুরছেন দ্বারে দ্বারে

  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

কুলাউড়ার দর্পন রির্পোট::

মৌলভীবাজারের কুলাউড়ায় স্ত্রী-সন্তানের খোঁজে প্রশাসনসহ বিভিন্ন জনের দ্বারে দ্বারে ঘুরছেন এক অসহায় স্বামী। গত ৪ দিনেও তাদের কোন খোঁজ না পাওয়ায় অনেকটা আতংকিত তিনি। জানা যায়, উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দক্ষিণ গিয়াসনগর এলাকার বাসিন্দা জমির আলী পেশায় একজন নির্মাণ শ্রমিক (রাজ মেস্তরি)। প্রায় ১৩ বছর আগে জুড়ী উপজেলার সাগরনাল এলাকার পারভিন সুলতানা রুলিকে পারিবারিকভাবে বিয়ে করেন তিনি। তাদের ঘরে ফরহাদ (১২) ও তানিশা (৮) দুটি সন্তান রয়েছে। এরমধ্যে ছেলে ফরহাদ স্থানীয় কামারকান্দি মাদরাসার পড়ালেখা করে। কাজের সুবাদে বিভিন্ন সময় জমির আলী এলাকার বাইরে থাকেন। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার বরমচাল ইউনিয়নের ফুলেরতল বাজার এলাকায় কাজের জন্য চলে যান তিনি। পরদিন বুধবার বিকালে জমির খবর পান, তার স্ত্রী পারভিন সুলতানা রুলির খোঁজ পাওয়া যাচ্ছে না। সন্ধ্যায় জমির আলী বাড়িতে এসে শশুড়বাড়িসহ বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে স্ত্রী-সন্তানের খোঁজ করেন। কিন্তু কোথাও তার খোঁজ পাননি। বুধবার রাতে উল্টো পারভিনের ভাই পুলিশ নিয়ে জমিরের বাড়িতে এসে বোনকে খোঁজ করেন।…

দিনমজুর জমির আলী বলেন, বড় ছেলে জন্মের পর থেকেই নানা বিষয় নিয়ে স্ত্রীর সাথে তার ঝগড়াঝাটি হতো। প্রায় সময় তাকে না বলেই রাত-বিরাতে বাপের বাড়ি সাগরনালে চলে যেতেন স্ত্রী পারভিন। এসব বিষয় নিয়ে স্থানীয় ওয়ার্ড সদস্য ও মুরব্বিদের নিয়ে একাধিক সালিশ বৈঠকও হয়েছে। গত তিনদিন থেকে স্ত্রী-সন্তানের খোঁজে বিভিন্ন স্থানে গিয়েও তাদের কোন খোঁজ পাননি। বৃহস্পতিবার ও শুক্রবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য কুলাউড়া থানায় বার বার গেলেও পুলিশ তাকে ফিরিয়ে দিয়েছে।

জমির আলী আরও বলেন, গত কোরবানী ঈদে নিজের পালিত একটি গরু ও একটি ছাগল বিক্রি করেছেন। এছাড়াও ঘরের হাস-মোরগ বিক্রি ও নিজের কাজেরসহ প্রায় ১লাখ টাকা জমিয়েছিলেন। স্বপ্ন ছিলো একটি ঘর তৈরী করবেন। কিন্তু সেই জমানো ১ লাখ টাকাএবং ঘরের মূল্যবান জিনিসপত্র ও দুই সন্তানকে নিয়ে কোথায় চলে গেছেন স্ত্রী পারভিন সুলতানা রুলি। তার স্ত্রী-সন্তানকে কোথাও খোঁজে পেলে উক্ত ফোন নাম্বাারে (০১৭৮২ -৫০২৬৫৯/০১৭২৬-৩৭৯৭১০) জানানোর জন্য সবিনয় অনুরোধ করেছেন জমির আলী।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট