1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

কুলাউড়া জয়চন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান সম্পাদক মুহিত সাংগঠনিক বদরুল নির্বাচিত

  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার। কুলাউড়ার দর্পণ।

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কুলাউড়া উপজেলার ৪ নং জয়চন্ডী ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। রবিবার (২৯ জুন) সকাল ১১ ঘটিকা থেকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটের মাধ্যমে কাউন্সিলাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিকেল ৪ টা থেকে ভোটগ্রহণ শুরু হয় এবং সাড়ে ৫ টায় ভোটগ্রহণ শেষ হয়।

কাউন্সিলে মোট ৪৫৯ জন ভোটারের মধ্য ৪০৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন গোপন ব্যালট পেপারের মাধ্যমে। ভোটগ্রহণ শেষে সভাপতি পদে মো. আতিকুর রহমান ইমরান ২৯৩ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি মইন উদ্দিন আকবর পেয়েছেন ১০৬ ভোট। সাধারণ সম্পাদক পদে মোহিতুর রহমান মুহিত ২৮০ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি দুলাল আহমদ পেয়েছেন ১২০ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে বদরুল ইসলাম ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি আব্দুল আজিজ সেফুল ১২১ ভোট, এনামুল হক এনাম ১১৭ ভোট এবং সুমন মিয়া ৩২ পেয়েছেন। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খান। এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে সকালে উৎসবমুখর পরিবেশে সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় উৎসবের আমেজ দেখা দেয় নেতাকর্মীদের মাঝে। পরে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপির সভাপতি সম্পাদকসহ অতিথিদের নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খাঁন।

প্রথম অধিবেশনে জয়চন্ডী ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল গাফ্ফার চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক আজিজুল হক বাবুল ও লুৎফুর রহমান মেহেরের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এড. এএনএম আবেদ রাজা ও শওকতুল ইসলাম শকু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান, যুগ্ম আহবায়ক আব্দুল জলিল জামাল, সদস্য জয়নাল আবেদীন বাচ্চু, আজিজুর রহমান মনির, শামীম আহমদ চৌধুরী, বদরুজ্জামান সজল, ময়নুল হক বকুল, কমর উদ্দিন আহমদ কমরু, সুফিয়ান আহমেদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুক্তাদির মুক্তার, দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক জুবের আহমদ খান, উপজেলা বিএনপির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সুরমান আহমদ, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক আব্দুল মোহিত বাবলু, উপজেলা ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ টিপু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুর রহমান, পৌর ছাত্রদলের আহবায়ক আতিকুল ইসলাম আতিক প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট