1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

কুলাউড়ায় ১০০ পরিবার পেলো জাকাত ফাউন্ডেশনের ৬০ কেজি করে চাল

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কুলাউড়ায় অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করেছে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশ কান্ট্রি অফিস। রবিবার (২৯ জুন) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ১০০ অসহায় ও দুঃস্থ পরিবারের মধ্যে পরিবারপ্রতি ৬০ কেজি করে এ চাল বিতরণ করা হয়।

সংস্থার প্রজেক্ট অফিসার মো. নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন। বক্তব্যে তিনি বলেন, জাকাত ফাউন্ডেশন যে সহায়তা দিচ্ছে, তাতে প্রকৃতপক্ষে এসব পরিবার উপকৃত হচ্ছে। দেশের অসহায় মানুষের পাশে দাঁড়াতে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া মুসলিম এইড হাসপাতালের অ্যাডমিন বেলাল আহমদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মো. সেলুর রহমান ও শামীম আহমদ প্রমুখ।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সংস্থার প্রজেক্ট অফিসার মো. নুরুল ইসলাম বলেন, বিশ্বমন্দা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির ফলে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলো চরম সংকটে পড়েছে। এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।ফ্যামিলি ট্যুর প্যাকেজ

 

তিনি আরও বলেন, পবিত্র রমজানেও গরিব ও বঞ্চিত মানুষের জন্য খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে জাকাত ফাউন্ডেশন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট