1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

“দুই সেতুর ঝুঁকিতে হাজারো মানুষের জীবন—ভবানীপুর ও লক্ষীপুরে জরুরি সংস্কারের দাবি”

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার।। কুলাউড়া উপজেলায় দুটি গুরুত্বপূর্ণ সেতুর বেহাল দশার কারণে প্রতিদিন হাজারো মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছেন। এর মধ্যে ভবানীপুরের ঐতিহ্যবাহী গ্রামের প্রথম সেতুটি গত সাত বছর ধরে অরক্ষিত অবস্থায় পড়ে আছে। অপরিকল্পিত নদী খননের ফলে সেতুটি দেবে গিয়ে চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এই সেতুর ওপর নির্ভর করে রবি বাজার, কুলাউড়া ব্রাহ্মণ বাজার, ভবানীপুর, ভাটুথ, মহিষাজুড়ী পাড়া, শ্রীরামপুর, নর্তন পালগ্রাম, তিলাসিজুরাসহ অসংখ্য গ্রামের মানুষ প্রতিদিন পারাপার করেন। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। স্থানীয়রা বলছেন—“আমাদের কষ্ট কেউ দেখছে না, অথচ এই সেতুটি আমাদের জীবনের অন্যতম ভরসা।”

দ্বিতীয় সেতুটি লক্ষীপুর এলাকায় ফানাই নদীর উপর নির্মিত, যা ২০২২ সালেই ফাটল ধরে দেবে যায়। বহু সাংবাদিক ভিডিও করেছেন, স্থানীয় জনপ্রতিনিধিদের কাছেও বারবার আবেদন করা হয়েছে, কিন্তু সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এই সেতু দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থীসহ গ্রামের সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করেন। ভয়াবহ দুর্ঘটনার শঙ্কা থাকা সত্ত্বেও বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিতে আসেনি।

স্থানীয়দের ক্ষোভ—“ব্রিজ ভাঙলে আমাদেরই ভোগান্তি। যারা নির্বাচিত হন, তাদের গায়ে লাগে না। অথচ ভোট দিয়ে আমরাই তাদের নির্বাচিত করি।”

স্থানীয়রা কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহীউদ্দীনের কাছে দ্রুত সংস্কারের জন্য সাহায্যের আবেদন করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট