1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

লাউয়াছড়ায় সড়কে গাড়ির ধাক্কায় বানরের মৃ/ত্যু, মা বানরের আ/র্ত/নাদ

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কে দ্রুতগামী যানবাহনের ধাক্কায় প্রাণ হারিয়েছে একটি শিশু বানর। ২৫ জানুয়ারি রোববার দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা যায়, রোববার দুপুরে একদল বানর রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির গাড়ি একটি ছোট বানরকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই বানরটি মারা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২ টায় শিশু বানরটি মৃত্যুর পর “মা বানরটির কান্না এতোটাই করুণ ছিল যে, গাছের এ ডাল থেকে সে ডালে লাফালাফি করছে, যেন সান্তনা দেয়ার কেউ নেই।

লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে চলে যাওয়া এই সড়ক ও রেলপথ বন্যপ্রাণীদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। বন বিভাগের নিষেধাজ্ঞা এবং গতিরোধক থাকা সত্ত্বেও চালকরা নির্ধারিত গতিসীমা (ঘণ্টায় ২০ কিমি) অমান্য করে গাড়ি চালান। ফলে প্রায় সময়ই চশমা পরা হনুমান, বানর ও অজগরের মতো বিভিন্ন প্রজাতির প্রাণীরা দুর্ঘটনার শিকার হচ্ছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের একজন কর্মকর্তা জানান, “আমরা বারবার চালকদের সচেতন করার চেষ্টা করছি। কিন্তু বনের ভেতরে গাড়ির গতি নিয়ন্ত্রণ না করলে এ ধরনের অনাকাংখিত মৃত্যু রোধ করা কঠিন।

বিষয়টি সম্পর্কে লাউয়াছড়া বিট কর্মকর্তা মারযোগ হোসেন জানান, দ্রুতগামী গাড়ীর ধাক্কায় শিশু বানরটির মৃত্যু হয়। আমরা দুর্ঘটনাকবলিত বানরটির মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরিবেশবাদী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে লাউয়াছড়া বনের ভেতর দিয়ে যানবাহন চলাচল সীমিত করা অথবা বিকল্প সড়ক তৈরির দাবি জানিয়ে আসছে। তাদের মতে, বনের ভেতরের এই রাস্তায় যদি কঠোরভাবে গতি নিয়ন্ত্রণ না করা হয়, তবে অচিরেই লাউয়াছড়া তার জীববৈচিত্র্য হারাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট