1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

শ্রীমঙ্গলে এক দারোগা বোরকা পরে স্বামী-স্ত্রী সেজে পলাতক মাদক কারবারিকে গ্রেপ্তার

  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার।। শ্রীমঙ্গল থানা পুলিশের এএসআই শরাফত তার এক সহকারী পুলিশ সদস্যকে নিয়ে অভিনব কায়দায় অভিযান চালিয়ে দীর্ঘদিনের ওয়ারেন্ট ভুক্ত পলাতক এক মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

এ ঘটনায় শ্রীমঙ্গলে সাধারণ জনগণের মধ্যে চাঞ্চল্য তৈরি করেছে।

ঘটনার সূত্রে জানা যায়, আজ ৮ নভেম্বর রোজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকার নিজ বাড়ি থেকে স্বপন মিয়া (৩৪) পিতা মৃত আরজু মিয়াকে দীর্ঘদিন পরে গ্রেফতার করছে সক্ষম হয়। সে প্রতিনিয়ত সীমান্তের বিভিন্ন ছেলে জ্বালানির সাথে জড়িত বলে জানা যায়।

যেভাবে গ্রেপ্তার হলেন পলাতক স্বপন মিয়া- এব্যাপারে এএসআই মো.শরাফত আলী আমার সিলেটকে জানান, আমরা দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তার করার চেষ্টা করছি। সে অত্যন্ত চতুর, পুলিশের আভাস পেলেই সে পালিয়ে যায়।

এছাড়া তার বেশ কয়েকজন সোর্স রয়েছে, যারা তাকে পালিয়ে যেতে সহযোগিতা করে, ফলে আমরা একটি ব্যাতিক্রম পদ্ধতি অনুসরণ করি, অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম স্যারের দিকনির্দেশনায় আমি বোরখা পরি এবং আমার সাথে সঙ্গীয় ফোর্স মোঃ রোকন উদ্দিনকে পাঞ্জাবি টুপি পরিয়ে স্বামী বানিয়ে আমরা একটি মোটরসাইকেল যোগে তার বাড়িতে প্রবেশ করি, ঘরে প্রবেশ করে দেখি সে ঘরের বিছানায় শুয়ে আছে।আমাদের পরিচয় জানার আগেই আমরা তাকে গ্রেফতার করি। বর্তমানে থানা হাজতে রয়েছে আগামীকালকে অফিসার ইনচার্জ স্যারের নির্দেশ মোতাবেক আইন অনুযায়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম এর সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি আমি জানি, এজন্য আমার অফিসারদের প্রতি ধন্যবাদ, আশা করি অপরাধীরা যতই ছলনা করুক অপরাধীদেরকে আমরা আমাদের কৌশলে নির্মূল করতে সক্ষম হব।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট