1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

বরগুনার নতুন জেলা প্রশাসক হলেন কমলগঞ্জের সন্তান সন্দ্বীপ কুমার সিংহ

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার। দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের সন্তান, মণিপুরী সম্প্রদায়ের গর্ব সন্দ্বীপ কুমার সিংহ বরগুনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন।

শনিবার (৮ নভেম্বর ২০২৫) দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়। এতে উপসচিব পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়।

সন্দ্বীপ কুমার সিংহ এর আগে সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার জন্য তিনি প্রশাসনে একজন সুনামধন্য কর্মকর্তা হিসেবে পরিচিত।

নিজ এলাকা কমলগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্তের মণিপুরী সম্প্রদায়ের মানুষ তার এই পদায়নে আনন্দ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় ভরে উঠেছে টাইমলাইন।

স্থানীয়রা জানান, “সৎ, মানবিক ও উন্নয়নমুখী এই কর্মকর্তা বরগুনা জেলাতেও দৃষ্টান্ত স্থাপন করবেন বলে আমরা বিশ্বাস করি।”

প্রশাসনিক এই রদবদলকে সরকার আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসন আরও শক্তিশালী করার অংশ হিসেবে দেখছে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট