1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
বুধবার, ২০ মে ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ মৌলভীবাজার আদালতের রায় ২০ বছর পর কুলাউড়ার ডাকাতি মামলায় ১৩ জনের যাবজ্জীবন কুলাউড়ায় ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন সানজিদা আক্তার কুলাউড়া–জনতাবাজার–প্রতাবী–রাঙ্গিছড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

কমলগঞ্জে রমজানের শুরুতেই অস্বাভাবিক কলা ও লেবুর দামে দিশেহারা নিম্নআয়ের মানুষ

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। কমলগঞ্জে রমজান মাস শুরুর সাথেই পুষ্টিকর ফল কলার দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এর সাথে তাল মিলিয়ে দ্বিগুণ থেকে তিনগুণ দাম বেড়েছে লেবুর। কয়েকদিনের ব্যবধানে প্রতি হালি কলায় দাম বেড়েছে ১০ থেকে ৩০ টাকা। দাম নিয়ন্ত্রণে ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ক্রেতারা।

সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, কয়েকদিনের ব্যবধানে কলা ব্যবসায়ীরা প্রতি হালি কলাতে ১৫ থেকে ৩০ টাকা বেশি দামে বিক্রি করছেন। রমজান মাস শুরু হওয়ায় ফড়িয়া ব্যবসায়ীরা দাম ইচ্ছেমতো আদায় করছেন। ২০ টাকা হালি দামের কলা বিক্রি হচ্ছে ৪০ টাকায়। চাম্পা কলা ও সাগর কলা প্রায় একই দামে বিক্রি হচ্ছে। এর মধ্যে কঁচি কলাও কেমিক্যাল দিয়ে পাকিয়ে বাজারে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি লেবুর হালি ২০ টাকা থেকে বেড়ে ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ব্যবসায়ীদের দাবি রমজান মাস আসার কারনে বেশি দামে কলা ও লেবু কিনে আনতে হচ্ছে। ফলে সে অনুযায়ী দাম বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে।

পতনঊষার শহীদনগর বাজারে কলা কিনতে আসা মশিউর রহমান চৌধুরী বলেন, প্রায় সময় চম্পা কলা কিনে থাকি ১৫ থেকে ২০ টাকা হালি। রমজান মাস আসায় হঠাৎ করে ১০ টাকা কলার হালিতে বেড়ে ৩০ টাকা আর ২০ টাকার হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। তিনি আরও বলেন, রোজাদারদের অধিকাংশই রমজানে সেহরির সময়ে দুধ কলা দিয়ে ভাত খেয়ে থাকেন। ফলে কলার চাহিদাও কিছুটা বেশি তাকে।

শমশেরনগর বাজারের কলা ব্যবসায়ী মকুল মিয়া বলেন, রমজান আসলে কিছুটা কলার দাম বাড়ে। আমরাও বিভিন্ন এলাকা বা পাইকারি বাজার থেকে দাম দিয়ে কিনে আনতে হয়। দামে কিনে কিছু টাকা লাভ রেখে বিক্রি করি। আমাদের তো কিছু করার নাই।

কমলগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, সব সময় বাজার মনিটরিং করা হচ্ছে। রমজান মাসে যাতে কোনোভাবে ব্যবসায়ীরা যেকোন পন্যে অতিরিক্ত ফায়দা লুটতে না পারে প্রশাসন সেভাবে কাজ করছে। তিনি আরও বলেন, মুল্যের চাইতে অতিরিক্ত দামের কোনো অভিযোগ থাকলে ব্যবস্থা গ্রহন করছি। জাতীয় ভোক্তা অধিদ্প্তরের মৌলভীবাজারের সহকারী পরিচালক মো. আল আমিন জানান, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে ভোক্তা অধিদপ্তরের অভিযান চলমান আছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট