1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ০৪ মে ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া–জনতাবাজার–প্রতাবী–রাঙ্গিছড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ কুলাউড়ায় বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার ৪ মাদক মামলায় ৮ জন, চোরাই মালামাল উদ্ধার কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচিতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র দ্বিবার্ষিক নির্বাচনে ‘ব্যবসায়ী ঐক্য ফোরাম-সমর্থিত হাসান আহমেদ জাবেদ প্যানেল-এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮টায় শ্রীমঙ্গলের পানসী রেস্টুরেন্টের হল রুমে জমকালো আয়োজনে প্যানেলের পরিচিতি উপস্থাপন করা হয়।

প্যানেল প্রধান হাসান আহমেদ জাবেদ একে একে তার প্যানেলের সকল সদস্যের নাম ঘোষণা করে মঞ্চে পরিচয় করিয়ে দেন। প্যানেলের সদস্যরা হলেন,

মোঃ আব্দুল মুকিত, আবুল কালাম বেলাল, তোফায়েল আহমদ তুয়েল, সাইফুল ইসলাম টুটুল, হায়দার হোসাইন, আনিছুজ্জামান বায়েছ, এমরোজ আহমেদ, এমদাদুল হক এমাদ, হাফেজ আহমদ মাহফুজ, রাহিদ আহমেদ জাকির, হানিফ মোহাম্মদ খান, মোঃ দেলোয়ার হোসেন, সালমান আহমেদ জুমান, মির্জা সোহেল বেগ, প্রণব পাল, মোঃ রুবেল মিয়া ও মোঃ মশিক মোল্লা।

পরিচিতি অনুষ্ঠানে হাসান আহমেদ জাবেদ প্যানেল ১৪ দফা দাবি উপস্থাপন করেন। তারা জানান, নির্বাচিত হলে এসব প্রতিশ্রæতির বাস্তবায়নে কাজ করবেন।

আগামী ১১ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

অনুষ্ঠানে শ্রীমঙ্গল জেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রহিম রিপন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক নুরে আলম সিদ্দিকী, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, চা-কর ও এম আর খান চা বাগানে স্বত্বাধিকারী মোঃ সিরাজুল ইসলাম চৌধুরী হারুনসহ অনেকেই বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট