1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

মৌলভীবাজারে ব্লুমিং রোজেস অটিস্টিক বিদ্যালয়ে বলপুল উদ্বোধন ও অনুদান প্রদান

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ

আজ মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে এক মানবিক ও সময়োপযোগী উদ্যোগের অংশ হিসেবে মৌলভীবাজার সদর উপজেলার ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নবনির্মিত “বলপুল” (Ball Pool) এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ প্রকল্পের অর্থায়ন করেন যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক জনাব সোয়েবুর রহমান।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে বলপুল একটি কার্যকরী উপকরণ হিসেবে বিবেচিত হয়। এমন একটি উদ্যোগ বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলা ও বিনোদনের সুযোগ বৃদ্ধির পাশাপাশি তাদের সংবেদনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়াও, বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীদের নিরাপত্তা ও পরিবেশ উন্নয়নের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেটযুক্ত সীমানা প্রাচীর নির্মাণে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অনুদান ঘোষণা করা হয়। এ অনুদান বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মহৎ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট