1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

বড়লেখা সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে পুশইন করলো ভারতীয় বিএসএফ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে ৪৮ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ০৩ জুলাই ২৫ বৃহস্পতিবার ভোরে তাদের আটক করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্তের পাল্লাথল পুঞ্জি নামক এলাকায় দিয়ে ৪৮ জনকে ঠেলে পাঠায় বিএসএফ। তখন তারা বিক্ষিপ্তভাবে ওই এলাকায় ঘোরাঘুরি করছিলেন। এ সময় পাল্লাথল বিওপির দায়িত্বরত বিজিরির টহল দল তাদের আটক করে

আটক হওয়া ব্যক্তিরা জানান, তারা ৬ মাস থেকে ১৭ বছর আগে চিকিৎসা ও কাজের উদ্দেশে কুড়িগ্রাম ও যশোর জেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যান। সম্প্রতি সেখানকার পুলিশের হাতে তারা ধরা পড়েন।

আটক হওয়াদের মধ্যে ১৫ জন পুরুষ, ১৫ জন নারী ও ১৮ শিশু। তাদের বাড়ি যশোর, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন গ্রামে।

বড়লেখা থানার ওসি আবুল হাশেম সরকার বলেন, ‘সীমান্ত এলাকায় ৪৮ জনকে আটকের কথা শুনেছি। সকাল ১১টা পর্যন্ত তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি।’

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, আটককৃতদের নাম-ঠিকানা নিশ্চিত হওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট