1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে পুশইন: ১৭ বছর পর দেশে ফিরলেন ৪৮ বাংলাদেশি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

কুলাউড়ার দর্পন রির্পোট।।

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে পুশইন: ১৭ বছর পর দেশে ফিরলেন ৪৮ বাংলাদেশি

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে পাহাড়ি এলাকায় ঘোরাঘুরির সময় ভারত থেকে ফেরত আসা ৪৮ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৩ জুন) ভোরে বড়লেখা উপজেলার পাল্লাথল পুঞ্জি সীমান্ত এলাকায় ৫২ বিজিবির একটি টহল দল তাদের আটক করে।

বিজিবি জানায়, আটককৃতদের মধ্যে ১৫ জন পুরুষ, ১৫ জন নারী ও ১৮ জন শিশু রয়েছে। তারা সবাই বাংলাদেশি নাগরিক।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, চিকিৎসা ও কাজের খোঁজে ৬ মাস থেকে ১৭ বছর আগে কুড়িগ্রাম ও যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সেখান থেকে বিভিন্ন সময়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বাংলাদেশে পুশ-ইন করে।

আটকদের বাড়ি যশোর, কুড়িগ্রাম, বাগেরহাট, বরগুনা, বরিশাল ও চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তাদের পরিচয় যাচাই শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী।

বড়লেখা থানার ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, বিজিবি আটককৃত ৪৮ জনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। যাচাই-বাছাই শেষে তাদের নিজ নিজ স্বজনদের জিম্মায় দেওয়ার প্রক্রিয়া চলছে

 

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট