1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

কমলগঞ্জে শিক্ষক রোজিনা হত্যার আসামীকে ময়মনসিংহ থেকে গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। কমলগঞ্জ

কমলগঞ্জের শিক্ষিক ও আইন বিভাগের শিক্ষার্থী রোজিনা বেগমকে হত্যা মামলার পলাতক অন্যতম আসামী আবুল হোসেন ওরপে সোনা (৫০) কে গ্রেফতার করা হয়েছে। র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) এর সহযোগিতায় গত মঙ্গলবার (৩ জুন) রাতে ময়মনসিংহ জেলার নান্দাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কমলগঞ্জের বহুল আলোচিত শিক্ষক রোজিনা বেগমকে হত্যার পর থেকেই আবুল হোসেন আত্মগোপনে ছিলেন। একাধিক অভিযানে ব্যর্থ হওয়ার পর গোপন সূত্রে তথ্য পেয়ে গত মঙ্গলবার রাতে র‌্যাবের সহযোগিতায় স্থানীয় পুলিশ আবুল হোসেন ওরপে সোনাকে নান্দাইল এলাকা থেকে গ্রেফতার করে। তিনি কমলগঞ্জের ভাসানীগাঁও এলাকার মৃত তৈমুছ মিয়ার ছেলে এবং হত্যা মামলার পলাতক আসামী।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির সত্যতা নিশ্চিত করে বলেন, গত ২৬ মে শিক্ষক রোজিনা হত্যার ঘটনায় কমলগঞ্জ থানার দায়েরকৃত মামলা (নং-১৩/২৫) অনুযায়ী আবুল হোসেন অন্যতম অভিযুক্ত। এই মামলার প্রধান আসামীকেও গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

উল্লেখ্য, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত ২৬ মে সকাল ১০টায় ভাসানীগাঁও গ্রামে ভেকু মেশিন দিয়ে কৃষিজমির মাটি কাটাচ্ছিলেন আব্দুর রহিম ও তার ছেলে রেজাউল করিম সাগর। খবর পেয়ে নিহত রোজিনার বোনজামাই জালাল মিয়া প্রতিপক্ষকে আপত্তিকৃত জমিতে মাটি কাটায় বাঁধা দিলে দা দিয়ে কূপিয়ে জালাল আহমেদকে গুরুতর জখম করে। জালাল আহমদকে রক্ষায় হারুন মিয়া, তার স্ত্রী নুরুন নাহার লুবনা ও ছোট বোন শিক্ষিকা রোজিনা বেগম দৌঁড়ে সেখানে গেলে দা-বল্লম দিয়ে সবাইকে এলোপাতাড়ি কূপিয়ে রক্তাক্ত জখম করেন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোজিনা বেগমকে মৃত ঘোষণা করেন। নিহত রোজিনার ১০ বছর বয়সী একমাত্র শিশু সন্তান রয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত রোজিনার বড় ভাই শাহজাহান আহমদ।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট