1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

কুলাউড়ার পৃথিমপাশায় তিন শত বছরের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল

  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

৪ মহররম উপলক্ষে ঐতিহ্যবাহী মাতমের ভিডিও

✍️ নিজস্ব প্রতিবেদক | কুলাউড়ার দর্পণ

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ঐতিহ্যবাহী পৃথিমপাশা জমিদার বাড়িতে তিন শত বছরের ধারাবাহিকতায় এবারও মহররম মাস উপলক্ষে আয়োজিত হচ্ছে শোকাবহ তাজিয়া মিছিল। শিয়া মুসলিম সম্প্রদায়ের এই আয়োজন ইতিহাস-ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধের এক অমূল্য নিদর্শন।

মহররম মাসের প্রথম দশ দিন কারবালার হৃদয়বিদারক ঘটনার স্মরণে পালিত হয় শোকানুষ্ঠান। বিশেষ করে আশুরার দিন, ইমাম হুসাইন (রা.)-এর শাহাদতবার্ষিকীতে আয়োজিত হয় তাজিয়া মিছিল। পৃথিমপাশা নবাব পরিবারের পৃষ্ঠপোষকতায় এই মিছিল আয়োজনের ঐতিহ্য প্রায় ৩০০ বছরের পুরোনো।

পৃথিমপাশার নবাব বাড়ি, তরপী সাহেব বাড়ি, ছোট সাহেব বাড়ি, বাঘ বাড়িসহ নানা ঐতিহাসিক বাড়িতে মহররম মাসজুড়ে অনুষ্ঠিত হয় মজলিশ, ওয়াজ, দোয়া, জিয়ারত, মাতম এবং অন্যান্য শোকানুষ্ঠান। ইমামবাড়ার কারুকাজ, জমিদার বাড়ির ফুলেল নকশার মসজিদ এবং সুবিশাল দীঘি পুরো আয়োজনকে করে তোলে আরও আকর্ষণীয়।

স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও দর্শনার্থী ও পর্যটকরা ছুটে আসেন এই মহররম আয়োজন দেখতে। ১২ নম্বর পৃথিমপাশা ইউনিয়নের এই জমিদার বাড়ি বর্তমানে প্রায় ২৫ একর জমির ওপর বিস্তৃত, যেখানে ঐতিহাসিক স্থাপত্য এবং শিয়া সম্প্রদায়ের ইমামবাড়া দর্শনার্থীদের দৃষ্টি কেড়ে নেয়।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট