1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার-২ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর সাথে বিএনপি, জামায়াতের মুল লড়াই কুলাউড়ায় পাগলা কুকুরের কামড়ে ৪৯ জন আহত-ভ্যাকসিন সংকট লাউয়াছড়ায় সড়কে গাড়ির ধাক্কায় বানরের মৃ/ত্যু, মা বানরের আ/র্ত/নাদ কাতারে চারতলা ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী শ্রমিকের মৃ’ত্যু মৌলভীবাজার -২,কুলাউড়া সংসদীয় আসন পরিবর্তনের পর তা ডাঃ জুবায়দার প্রতি উৎসর্গ করবো …..সিলেট বিভাগবন্ধু আবেদ রাজা কুলাউড়ায় ১শ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি: ভারত সীমান্তবর্তী কর্মধায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে হুহু করে : ২ জনের মৃত্যু পাকিস্তানের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও “ডন” পত্রিকার সম্পাদক কুলাউড়ার আলতাফ হোসেন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচিতি সভা অনুষ্ঠিত “দুই সেতুর ঝুঁকিতে হাজারো মানুষের জীবন—ভবানীপুর ও লক্ষীপুরে জরুরি সংস্কারের দাবি” জুড়ীতে স’মিল ৩ লক্ষ টাকার বেশি বকেয়া বিল নিয়ে মালিকের নাটকীয় কাণ্ড

ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১১৮ পরিবারে হাঁস, ঔষধ ও খাদ্য বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১১৮ জন উপকারভোগী পরিবারের মাঝে বিনামূল্যে ২৩টি হাঁস, ঘর নির্মাণের উপকরণ, দানাদার খাদ্য ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার ৩ জুলাই সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

এই কার্যক্রম বাস্তবায়ন করেছে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প, যা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রমা পদ দে, মাধবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিবনারায়ণ শীল, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা, আসহাবুজ্জামান শাওন, নির্মল এস পলাশ, সালাউদ্দিন শুভ, আবদুল মুমিন, ইউপি সদস্য মোতাহের আলি, হাতিম মিয়া, সালেহ আহমেদ, রামকৃষ্ণ চ্যাটার্জী, মকবুল আলি ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রমা পদ দে বলেন, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে ১১৮টি পরিবারের মাঝে হাঁস, ঘর নির্মাণ উপকরণ, ৭৫ কেজি দানাদার খাদ্য ও ঔষধ বিতরণ করা হয়েছে। এ প্রকল্প তাদের জীবনমান ও অর্থনৈতিক অবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখছে।

তিনি আরও জানান, গরু, ছাগল, হাঁস-মুরগি পালনের উপর প্রশিক্ষণও এসব উপকারভোগীদের দেয়া হচ্ছে এবং প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নের ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে এ সহায়তা বিতরণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট