1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

ভারতের কারাগারে ইলিয়াস আলী, দাবি বিএনপি নেতার

  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৩১২ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেছেন—নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে গুম করে শেখ হাসিনা সরকার। কারণ ইলিয়াস আলী তাদের জন্য এক আতঙ্ক ছিলো। তাই তাকে গুম করা হয়েছে। আমার মনে হয়—ইলিয়াস আলীকে ভারতের কোনো কারাগারে রাখা হয়েছে। একদিন ইলিয়াস আলী জনতার মাঝে ফিরে আসবেন।

শুক্রবার রাতে দক্ষিণ সুরমাস্থ নিজ বাড়িতে বালাগঞ্জ উপজেলার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিমিয় সভায় তিনি এসব কথা বলেন।

এম এ মালেক বলেন—ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাকে চায়ের দাওয়াত দিয়েছিল। সেই দাওয়াত প্রত্যাখান করে আমি তাকে (শেখ হাসিনা) শর্ত দিয়েছিলাম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে।

তিনি বলেন, গত ১৫ বছর এদেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি ফ্যাসিস্ট হাসিনা। তাই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে তাকে। এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সিলেটে দুর্গ গড়ে তুলা হয়েছিল। বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা-মামলা করে থামাতে পারেনি। সিলেটে বিএনপির নেতাকর্মীরা সব সময় প্রতিবাদ জানিয়েছে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি বলেন, জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির রাজনীতিতে এসেছি, এখনো রয়েছি। যখন যুক্তরাজ্যে ছিলাম তখন দেশের স্বার্থে প্রতি সোম ও বুধবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে বছরের পর বছর আন্দোলন করেছি।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন—যুক্তরাজ্য বিএনপি নেতা জসীম, সিলেট জেলা কৃষক দলের নেতা নান্নু, বালাগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুল হোসেন, বিএনপি নেতা নজমুল ইসলাম, বালাগঞ্জ বিএনপির নেতা সোহেল আহমেদ বকুল, উপজেলা বিএনপি নেতা জাকির হোসেন, বালাগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি আবুল হোসেন, বালাগঞ্জ থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, বালাগঞ্জ থানার সাবেক ছাত্রদলের সভাপতি রাজু আহমেদ, বালাগঞ্জ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুকিদ, বোয়ালজুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি শাহীন আহমেদ বাবলা প্রমুখ।

প্রসঙ্গত, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন ইলিয়াস আলী। এরপর আর ফিরে আসেননি বিএনপির প্রভাবশালী এই নেতা। বিএনপির অভিযোগ, তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে ‘গুম’ করেছে।

সূত্র : আমার দেশ

 

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট