1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক আব্দুল হান্নান আর নেই

  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: কুলাউড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আব্দুল হান্নান (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। শনিবার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

মোহাম্মদ আব্দুল হান্নান কুলাউড়া শহরের রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। কর্মজীবনে তিনি একজন সৎ, আদর্শবান ও নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রয়াত আব্দুল হান্নান দৈনিক দেশ রূপান্তরের সাবেক সম্পাদক এবং প্রস্তাবিত বাংলা ও ইংরেজি দৈনিকের সম্পাদক মোস্তফা মামুন এবং এডভোকেট মোস্তফা মহসীনের বাবা।

আজ শনিবার বাদ মাগরিব কুলাউড়া শহরের উত্তর বাজার জামে মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নিজ গ্রামের বাড়ি কাদিপুর ইউনিয়নের ফরিদপুরে পারিবারিক গোরস্থানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হান্নানের রুহের মাগফিরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন তার সন্তানেরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট