1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

কুলাউড়ায় কৃষকদলের বৃক্ষরোপণ 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

কুলাউড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে কুলাউড়া গ্রাম জামে মসজিদের জায়গায় বৃক্ষরোপণ করে কেন্দ্রীয় ঘোষিত এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল করিম কালা’র সঞ্চালনায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ও উপজেলা কৃষকদলের সভাপতি সুয়েব আহমদ চৌধুরী।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সাতির বকস, জয়চন্ডী ইউনিয়নের সাবেক প্যালেন চেয়ারম্যান মো: আব্দুল খালিক, উপজেলা কৃষকদলের প্রচার সম্পাদক আব্দুস সালাম, পৌর যুবদলের সাবেক প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক আজিজুর রহমান রুকন, জয়চন্ডী ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান সজিব, কাদিপুর ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি আছকির মিয়া, সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: তাহের আলী লেবু মিয়া প্রমুখ।

উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল করিম কালা জানান, মঙ্গলবার দুপুরে কুলাউড়া গ্রাম জামে মসজিদের জায়গায় প্রায় ৫০ টি ফলজ ও বনজ বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন হয়েছে। জুলাই মাসের মধ্যে উপজেলার ১৩টি ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করে কেন্দ্রীয় এই কর্মসূচিকে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট