1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

“কমলগঞ্জে ১১ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, দুইজন আটক” 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

কুলাউড়ার দর্পণ রির্পোট ।।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শুল্ক ফাঁকি দিয়ে মজুদকৃত বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা সিগারেটের বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকা।

বুধবার (৯ জুলাই) রাতে কমলগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ভানুগাছ বাজারের ভাই ভাই ষ্টোর নামক দোকান থেকে এই সিগারেট জব্দ করে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোঃ মাহফুজুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দোকান থেকে মোট ১,১০,০০০ শলাকা বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। এসময় দোকানে থাকা দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন কমলগঞ্জ উপজেলার রাসটিলা এলাকার মোঃ সোহাগ মিয়া (৩২) এবং মোঃ রাহী (১৯)। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই সিগারেট আনয়ন ও বিক্রির কথা স্বীকার করেছে।

সিগারেট মজুদের বিষয়ে কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) আটককৃতদের মৌলভীবাজার আদালতে সোপর্দ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট